সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে প্রাইমারি শিক্ষক সমিতির নির্বাচনী তফশীল স্থগিতাদেশ

যশোরের কেশবপুরে উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণার বিরুদ্ধে শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার ২৪ ডিসেম্বর বিকেলে।
উপজেলা প্রাথমিক শিক্ষকবৃন্দের আয়োজনে শহরের ত্রিমোহিনী মোড়ে ওই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শিক্ষকদের আন্দোলনের মুখে অবশেষে বন্ধ হলো উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনী তফশীল।
বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক এ কে এম নাজমুল ইসলাম এর স্বাক্ষরিত পত্রে নির্বাচনী তফশীল স্থগিতাদেশ করা হয়। আদেশে বলা হয়। গত ২১/১২/২০২৪ ইং তারিখ বাংলাদেশ প্রথমিক শিক্ষক সমিতি যশোর জেলা শাখা কর্তৃক কেশবপুর উপজেলা শাখার নির্বাচনী তফশীল ঘোষনা করা হয়েছিল। তফশীল ঘোষনা করার পর উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হওয়ায় জেলা কমিটির সিনিয়র নেতৃবৃন্দ পরিস্থিতি বিবেচনা করে ২১/১২/২০২৪ তারিখে ঘোষিত নির্বাচনী তফশীল পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্থগিত করা হল।
উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর ২০২৪ কেশবপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা করেন যশোর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সাহিদ হাসান ও সাধারণ সম্পাদক এ.কে এম নাজমুল ইসলাম। তফসিলে ১১ জানুয়ারি ২০২৫ তারিখ নির্বাচনের দিন ধার্য করা হয়। মোট ১৫৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯৬৩ জন ভোটার রয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ

গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা চালিয়ে পাকা দেয়াল ভাঙচুর ও বিপুল পরিমাণবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী

খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীতেবিস্তারিত পড়ুন

  • যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল
  • যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন
  • ১৭ বছর পর কেশবপুরে শ্রাবণ : কেশবপুরে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা
  • কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তবিবুর এক সন্তানের জননীকে নিয়ে উধাও
  • যশোর-৬ এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান
  • মালয়েশিয়ায় সড়ক দু*র্ঘ*ট*না*য় কলারোয়ার যুবকসহ নি*হ*ত-৩
  • কেশবপুরে ১০২ দলিত শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ
  • কেশবপুরের কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জীর পিতার মৃত্যুতে গভীর শোক
  • কেশবপুরে জুলাই শহীদ দিবস পালিত
  • কেশবপুর হাসপাতালে ভ্যাকসিন নিয়ে হাজির মানবিক ইউএনও
  • মনিরামপুর মহাসড়কে পথচারীদের জন্য শ্যামল ছায়া পরিবেশ
  • মনিরামপুরে বাল্যবিবাহ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা