রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রীকে সতর্ক করল চীন

সদ্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়া মার্কো রুবিওকে সতর্ক করে দিয়েছে চীন। দেশটির অভিজ্ঞ পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তাকে সতর্ক করে বলেছেন, ‘বিহেভ ইউরসেলফ’। খবর এপির।

এক প্রতিবেদনে মার্কিন সংবাদ সংস্থাটি জানায়, শুক্রবার চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপ করেছেন রুবিও। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, ফোন কলে ওয়াং রুবিকে বলেন, ‘আশা করছি, আপনি ঠিকমতো কাজ করবেন।’

রুবিওর সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রী যে শব্দটি ব্যবহার করেছেন, সেটি দেশটিতে ব্যবহৃত হয় অধীনস্তদের সঙ্গে। মালিক কিংবা শিক্ষক তাদের অধীনস্তদের ঠিকমতো কাজ করতে বা চলার জন্য এই শব্দের ব্যবহার করে থাকেন।

চীনের ঘোরবিরোধী রুবিও সিনেটর থাকাকালীন দেশটির মানবাধিকার নিয়ে সোচ্চার ছিলেন। এর জেরে ২০২০ সালে দুই দফায় রুবিওর বিরুদ্ধে নিষেধাজ্ঞাও দেয় শি জিনপিং প্রশাসন।

এপি বলছে, ওয়াং যে শব্দ ব্যবহার করেছেন, সেটি বিভিন্ন বাক্যে বিভিন্নভাবে উপস্থাপন করা যায়। আগে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ‘মেক দ্য রাউট চয়েজ’ ও ‘বি ভেরি প্রুডেন্ট অ্যাবাউট হোয়াট দে সে অর ডু’ শব্দ ব্যবহার করতো। একই সঙ্গে ‘অ্যাক্ট অ্যাকর্ডিংলি’ শব্দেরও মাত্রারিক্ত ব্যবহার করতো চীন।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই শব্দ বা বাক্য ব্যবহার নিয়ে দ্য সেন্টার ফল চায়না অ্যান্ড গ্লোবালাইজেশনের থিংক ট্যাংক জিচেন ওয়াং বলেন, সতর্কবার্তা হিসেবে বা নিজেদের প্রত্যাশা বুঝাতে তারা এই শব্দগুলো ব্যবহার করতো। কূটনৈতিক পর্যায়ে শব্দ ব্যবহারে তাদের আরও ভালো হতে হবে।’

একই রকম সংবাদ সমূহ

মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ

ইতালির ভেনিসের কাছে একটি পুরো ব্যক্তিগত দ্বীপ বিক্রি হচ্ছে ৫৫ লাখ ইউরোতে।বিস্তারিত পড়ুন

কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা

ক্যানসারের চিকিৎসা করাতে কলকাতায় গিয়ে থাকার জায়গা না পেয়ে রাস্তায় রাত কাটাতেবিস্তারিত পড়ুন

নেপালে বন্যার ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে দুজন জীবিত উদ্ধার

নেপালে ভয়াবহ বন্যার ১০ দিন পর ধ্বংসস্তূপ ও সুড়ঙ্গ থেকে দুইজনকে জীবিতবিস্তারিত পড়ুন

  • ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস
  • নেপালে পাহাড়ধসে আটকে গেছে নদী, যে কোনো সময় নামতে পারে বন্যা
  • মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • বাংলাদেশি প্রবাসীদের জন্য নিউইয়র্কে কল সেন্টার চালু
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে এআই ব্যবহারে নিষেধাজ্ঞা
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিলো বাংলাদেশ
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সংসদকে যা জানালেন মন্ত্রী আরিফুল
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৭৫০