বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সংস্কার চলমান প্রক্রিয়া, এজন্য নির্বাচন আটকে রাখার কারণ নেই: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কার চলমান প্রক্রিয়া এরজন্য নির্বাচন আটকে রাখার কারণ নেই।

তিনি জানান, অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে কারণ জনগণের বঞ্চনার দুঃস্বপ্ন যাতে দূর হয়।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে মুন্সিগঞ্জ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধান জানানো শেষে সাংবাদিকদের এ সব কথা বলেন।

বিএনপির এ নেতা বলেন, ‘অনেক রক্তের বিনিময়ে আজকের রাজনৈতিক পরিবেশ ও অন্তর্বর্তী সরকার। চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে হবে। বিক্ষোভ আন্দোলন যাই হোক গুলি করে হত্যা বন্ধ করতে হবে চিরদিনের জন্য।

শেখ হাসিনা ভোটারদের ভোট দিতে দেননি। অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে কারণ জনগণের বঞ্চনার দুঃস্বপ্ন যাতে দূর হয়-এ কথা জানিয়ে রিজভী বলেন,
সংস্কার চলমান প্রক্রিয়া এরজন্য নির্বাচন আটকে রাখার কারণ নেই।

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে তার দলের নেতাকর্মীদের বাংলাদেশে উস্কানি দিচ্ছেন।

স্বাধীন চিন্তায় কথা বলায় কেউ যাতে বাধা না হয় এমন সংস্কার করতে হবে এ কথা উল্লেখ করে সমালোচনা না নিতে পারলে উপদেষ্টার পদ ছেড়ে রাজনৈতিক দল করার আহ্বান জানান রিজভী।

বাজার সিন্ডিকেট আছে ও আইন-শৃঙ্খলার উন্নতি হচ্ছে না এটা বিরুদ্ধচারণ নয়, আরও দায়িত্বশীল হতে সরকারের সমালোচনা করছে বিএনপি বলেও জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন বিধিমালার গেজেট প্রকাশ, এসেছে পরিবর্তন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সংশোধিত বিধিমালা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুনবিস্তারিত পড়ুন

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার ঘটনায় করাবিস্তারিত পড়ুন

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

  • সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা
  • অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী
  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • লংমার্চে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা