হাসিনা ফিরবে না, এটা সবাই বোঝে, শুধু সাধারণ নেতাকর্মীদের বিপদ বাড়াচ্ছেন: আসিফ নজরুল


ভারতে পলাতক ফাঁসির দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনার দেশে ফেরার জন্য পাসপোর্ট চাওয়ার সিদ্ধান্তকে বড় ধরনের ‘রাজনৈতিক ভুল’ বলে অভিহিত করেছেন বিশিষ্ট আইনজ্ঞ ও সাবেক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
তিনি বলেছেন, শেখ হাসিনা পাসপোর্ট চেয়ে প্রকারান্তরে ভারত থেকে নিজের দেশে ফেরার পথটিই আরও সহজ করে দিয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ড. আসিফ নজরুল এই মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে ড. আসিফ নজরুল লিখেছেন, শেখ হাসিনা বাংলাদেশে আসার জন্য পাসপোর্ট চেয়েছেন। এর মধ্য দিয়ে তিনি নিজেই মনে করছেন যে, দেশে এসে বিচার মুখোমুখি হওয়ার মতো পরিস্থিতি এখন রয়েছে।
তবে আইনি জটিলতা তুলে ধরে তিনি বলেন, সমস্যা হলো তিনি একজন দণ্ডিত অপরাধী। তাকে দণ্ডিত অপরাধী হিসেবে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকার ইতিমধ্যে ভারতকে চিঠি দিয়েছে। প্রত্যর্পণ চাওয়া কোনো দণ্ডিত অপরাধী নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফিরতে পারেন না। তাকে ফিরতে হবে দণ্ডিত অপরাধী হিসেবেই এবং এজন্য কোনো পাসপোর্টের প্রয়োজন নেই। ভারত সরকার চাইলে তাকে গ্রেপ্তার করে যেকোনো সময় বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে।
শেখ হাসিনার এই উদ্যোগের ফলে আন্তর্জাতিক বা কূটনৈতিক পর্যায়ে ভারতের ওপর বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হয়েছে বলে মনে করেন এই আইন বিশেষজ্ঞ। তিনি পোস্টে উল্লেখ করেন, পাসপোর্ট চেয়ে শেখ হাসিনা সেই পথটিই সহজ করে দিয়েছেন। বাংলাদেশ সরকার এখন জোর দিয়ে বলতে পারে যে, দেশে ন্যায়বিচার আছে বলেই তিনি দেশে ফেরার সাহস করছেন। কাজেই ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচার হচ্ছে’—এই অজুহাতে তাকে ফেরত না দেওয়ার কোনো যুক্তি ভারতের আর গ্রহণযোগ্য থাকে না। ভারতকে এখন তাঁকে ফেরত দেওয়ার বিষয়ে আরও জোরালোভাবে বলার সুযোগ তৈরি হয়েছে।
শেখ হাসিনাকে উদ্দেশ করে ড. আসিফ নজরুল লিখেছেন, “শেখ হাসিনা, আপনি ভুল করেছেন। দেশে ফিরবেন না, এটা সবাই বোঝে। শুধু শুধু দলের সাধারণ নেতা-কর্মীদের বিপদ বাড়াচ্ছেন।”
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

শিল্পাঞ্চলে ৬ বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রী
দেশের শ্রমজীবীদের চিকিৎসা নিশ্চিতে ছয়টি প্রধান শিল্পাঞ্চলে একটি করে মোট ছয়টি ১০০বিস্তারিত পড়ুন

বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন,বিস্তারিত পড়ুন

শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর ‘বিভ্রান্তিকর’: নয়াদিল্লির প্রেস মিনিস্টারের বরাতে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগবিস্তারিত পড়ুন


