রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার ‎হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ৩ শিক্ষকের বিদায় সংবর্ধনা

কলারোয়ার ‎হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ৩ শিক্ষকের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় বিদ্যালয় মাঠে সাবেক ইউ.পি চেয়ারম্যান আবু তালেব সরদারের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মোঃ আব্দুল রউফ ও আবু তালেব বিশ্বাসের সঞ্চালনায় এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বিদায়ী শিক্ষকরা হলেন সহকারি প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, সহকারি শিক্ষক এম, আজিজুল ইসলাম ও মোঃ আব্দুল মাজেদ।

অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হেলাতলা ইউনিয়ন শাখার সেক্রেটারি মাওঃ ইমামুল ইসলাম, জামায়াতের যুব বিভাগের উপজেলা সহ সভাপতি আসাদুজ্জামান রোমেল, হেলাতলা ক্যাডেট মাদরাসার অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান ও সহকারি শিক্ষক মোঃ জাহিদ হাসান ও ইউনিয়ন ছাত্রদলের সেক্রেটারি মোঃ আবু জার প্রমুখ।
‎
‎এসময় অবসরজনিত বিদায়ী শিক্ষকগণ তাদের কর্মজীবনের বিভিন্ন দিক উল্লেখ করে নবীন শিক্ষকদের প্রতি কলারোয়া উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের সুনাম ধরে রাখতে সকল শিক্ষককে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান।
‎
‎অনুষ্ঠানের সমাপনি বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ আব্দুল আলিম। এসময় প্রতিষ্ঠানের পক্ষ থেকে অতিথিবৃন্দ ও বিদায়ী তিন শিক্ষককে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর নির্ধারণ করে দেওয়া অগণতান্ত্রিক : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কেউ কেউ বলেছেন- প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর নির্ধারণবিস্তারিত পড়ুন

ডব্লিউএসইউপি (WSUP) বাংলাদেশ এর নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কলারোয়ায় স্যানিটারি ন্যাপকিন বিক্রির মাধ্যমে তরুণ নারীদের আয়বর্ধকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ডিবি গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায়বিস্তারিত পড়ুন

  • মালিকপক্ষের ট্যাক্স ফাঁকি দেয়ার জন্যও মিডিয়া লাগে : তথ্যমন্ত্রী
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা
  • সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান