রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় মাসিক আইনশৃঙ্খলা ও স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও স্বাধীনতা দিবস, গণহত্যা দিবস সহ বিভিন্ন বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আসাদুজ্জামানের সঞ্চলনায় বক্তব্য দেন দেবহাটা থানার এসআই রাজু আহম্মেদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, জামায়াত ইসলামের অন্যতম সদস্য জিয়াউর রহমান জিয়া, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ মন্ডল।

দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্বল, বীরমুক্তিযোদ্ধা জামসেদ আলম, টাউনশ্রীপুর কোম্পানি সদরের নায়েব সুবেদার আব্দুল লতিফ, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি মুজাহিদ বিন ফিরোজ প্রমুখ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, বিজিবি প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

মাসিক আইন শৃঙ্খলা সভায় সিদ্ধান্ত হয় যে, উপজেলার সর্বত্র অবৈধ ড্রাম ট্রাক চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে, রাত ১০টার পর সীমান্ত ও বিভিন্ন এলাকার চায়ের দোকান সহ কেরাম বোর্ডের দোকান বন্ধ থাকবে। প্রতিটি বাজারে ৭শত টাকা দরে গরুর মাংস বিক্রি করতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হবে।

মাদকসেবী, ভবঘুরে, ছিচকে চোর, অসহায় পরিবারে কর্মসংস্থানেন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদের সাবলম্বী গড়ে তোলা হবে। এছাড়া আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস উপজেলায় কোন লাইটিং বা আলোক সজ্জা করা হবে না। রাত সাড়ে ১০টায় ১ মিনিট ব্লাকআউট করা হবে। পর দিন ২৬ মার্চ সকাল ৮ টায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ পরবর্তী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক