বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে প্রাইভেট কারের ধাক্কায় ব্যবসায়ী নিহত

মনিরামপুর প্রতিনিধি : যশোরের মনিরামপুরে শিক্ষা মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত একটি প্রাইভেট কারের ধাক্কায় শাহিনুর রহমান শাহীন (৫৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় যশোর-চুকনগর আঞ্চলিক মহাসড়কের আগরহাটি স্টার ব্রিকসের সামনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় প্রাইভেট কারটিতে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পরিচালক (যুগ্ম সচিব) আসাদুল হক ছিলেন বলে জানা গেছে।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন- দুর্ঘটনায় জড়িত গাড়িটি আমাদের হেফাজতে আছে। তবে ওসি বলেছেন- গাড়িচালক পালিয়েছেন। নিহত শাহীন ওই সড়কের সুন্দলপুর এলাকায় অবস্থিত ইসলাম ব্রিকসের মালিক নূর ইসলামের বড় ছেলে। নিহতের চাচাতো ভাই মোজাম্মেল গাজী বলেন- সন্ধ্যার আগ মুহূর্তে শাহীন নিজের মোটরসাইকেল চালিয়ে চিনাটোলা এলাকা থেকে মনিরামপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে স্টার ব্রিকসের সামনে এলে কেশবপুরগামী একটি প্রাইভেট কার রং সাইডে গিয়ে তাকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলে শাহীনের মৃত্যু হয়।

মনিরামপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়েত হোসেন বলেন- শিক্ষা মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত একটি প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষের খবর শুনে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি, মোটরসাইকেলের চালক মারা গেছেন। পরে আমরা লাশ পুলিশকে বুঝিয়ে দিয়ে এসেছি।

যশোর জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন বলেন- এদিন বিকেলে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পরিচালক আসাদুল হক যশোর বিমানবন্দরে নামেন। তিনি আমার দপ্তরের প্রাইভেট কারে চড়ে খুলনায় একটি সেমিনারে যোগ দিতে যাচ্ছিলেন। গাড়িটি মনিরামপুর এলাকায় দুর্ঘটনার শিকার হয়েছে।

মাহফুজুল হোসেন বলেন- আমি জানতে পেরেছি, চালক লেয়াকত আলীসহ কারটি থানাপুলিশের হেফাজতে আছে। দুর্ঘটনার সময় প্রাইভেট কারে থাকা আসাদুল হক ভালো আছেন।

একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায়বিস্তারিত পড়ুন

চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার

রাষ্ট্র ও সমাজের বিভিন্ন অসঙ্গতি, দুর্নীতি, অনিয়ম এবং মানুষের সুখ-দুঃখের খবর তুলেবিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রাজগঞ্জের ‘নাবা’ তিন বিভাগেই প্রথম স্থান
  • পরীক্ষার্থী ও পথচারীদের ঠান্ডা শরবত খাওয়ালো রাজগঞ্জ হাইস্কুল শিক্ষার্থীরা
  • আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃ*ত্যু
  • মনিরামপুরে ধান ঝাড়া মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
  • মনিরামপুরের ১৩ ইউনিয়নে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা
  • মনোহরপুরে মটরভ্যান চুরি : দিশেহারা রসুল মোল্লা