শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শপথ পড়াতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ইশরাকের আবেদন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পাঠ করানোর জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে আবেদন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন।

শনিবার (১৭ মে) এই আবেদন করেন তিনি। এতে গত ২৭ মার্চের রায় ও নির্বাচন কমিশন থেকে প্রকাশিত গেজেট যুক্ত করা হয়।

আবেদনে বলা হয়, আমি ইশরাক হোসেন ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করি। তপশিল ঘোষণার পর থেকে নির্বাচনের দিন পর্যন্ত আওয়ামী লীগের প্রার্থী ফজলে নূর তাপস নানা রকম অনিয়ম করে ভোটারবিহীন কেন্দ্রে ইভিএম মেশিন দখলে নিয়ে ভোট সম্পন্ন করে। তৎকালীন নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারের যোগসাজশে নৌকা প্রতীকের প্রার্থী ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয় এবং বিগত ২০২০ সালের ৪ ফেব্রুয়ারি গেজেট প্রকাশ করা হয়।

গেজেট প্রকাশিত হওয়ার পর নির্বাচনী ট্রাইব্যুনাল গঠিত হলে আমি স্থানীয় সরকার নির্বাচন বিধিমালায় বর্ণিত সময়ের মধ্যে ওই নির্বাচনী ট্রাইব্যুনালে নৌকা প্রতীকের প্রার্থী ফজলে নূর তাপসকে মেয়র হিসেবে বিজয়ী ঘোষণা করার গেজেট বাতিল ও আমাকে নির্বাচিত মেয়র হিসেবে ঘোষণা করার প্রার্থনা করে দায়ের করি। ট্রাইব্যুনাল শুনানি নিয়ে গত ২৭ মার্চ রায় ঘোষণা করেন এবং রায়ে ফজলে নূর তাপসকে মেয়র হিসেবে বিজয়ী ঘোষণা করার গেজেট বাতিল করেন এবং আমাকে নির্বাচিত মেয়র হিসেবে ঘোষণা করেন। অতঃপর নির্বাচন কমিশনকে রায়ের অনুলিপি প্রাপ্তির ১০ কর্মদিবসের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেন। নির্বাচন কমিশন ওই রায় পাওয়ার পর গত ২৭ এপ্রিল আমাকে নির্বাচিত মেয়র হিসেবে গেজেট প্রকাশ করেন।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনে উল্লেখ আছে, মেয়র বা কাউন্সিলরদের নাম সরকারি গেজেটে প্রকাশিত হওয়ার ৩০ দিনের মধ্যে সরকার বা মনোনীত কর্তৃপক্ষ মেয়র ও সব কাউন্সিলরকে শপথ গ্রহণ বা ঘোষণা দেয়ার ব্যবস্থা করবেন। এতে স্পষ্ট যে এই ধারা অনুযায়ী নির্বাচিত মেয়রকে গেজেট প্রকাশ হওয়ার ৩০ দিনের মধ্যে শপথ পাঠ করানোর আইনি বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু এটা পরিলক্ষিত হচ্ছে যে, গেজেট প্রকাশের পর দীর্ঘদিন অতিবাহিত হলেও আমাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র হিসেবে শপথ পাঠ করানোর কোনো ব্যবস্থাই এখন পর্যন্ত গ্রহণ করা হয়নি।

এমতাবস্থায়, বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে প্রকাশিত গেজেট এবং স্থানীয় সরকার আইনে বর্ণিত বাধ্যবাধকতার আলোকে আমাকে অনতিবিলম্বে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পাঠ করানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানাচ্ছি।

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন অবশেষে জারি করেছেবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • অপচয় রোধ করে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী
  • সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
  • ‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’
  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল