শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে পাওনা টাকা ফেরত চাওয়াতে বাবা ও ছেলেকে মারপিট!

নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই পশ্চিমপাড়া আ. হাই সিকদার (৬৪) ও তার ছেলে মশিয়ার সিকদার (৩৫) কে এলোপাতাড়িভাবে মারপিট করেছে একই গ্রামের আদম ব্যবসায়ী ইদ্রিস সিকদার ও তার লোকজন।

অভিযোগ সূত্রে জানা যায়, হাই শিকদারের ছেলে, মশিয়ার সিকদারকে বিদেশ পাঠানোর কথা বলে ৩ বছর আগে ৪ লক্ষ টাকা নেন একই গ্রামের ইদ্রিস সিকদার। আজকাল করে করে বিদেশ নিতে পারেনি তিনি। তখন ইদ্রিস শিকদারের কাছে টাকা ফেরত চায়লে বিভিন্ন টালবাহানা করতে থাকে।

আ. হাই সিকদার বলেন, রবিবার দিবাগত রাত আনুমানিক ৯টার দিকে চাচই পশ্চিমপাড়া হাবিলদের বাড়ির পাশে রাস্তার উপর দেখা হয় ইদ্রিস সিকদার এর সাথে। তখন তার কাছে টাকা ফেরত কবে দিবে বললে ইদ্রিস শিকদার ক্ষিপ্ত হয়ে তিনি ও তার সাথে থাকা রিপন সিকদার, রাসেল সিকদার, ইজাপ সিকদারসহ ৪/৫ জন হাই সিকদার কে এলোপাতাড়ি মারধর শুরু করে। এসময় হাই শিকদারের চিৎকারে তার ছেলে মশিয়ার সিকদার ছুটে এসে ঠেকাতে গেলে তাকেও মারপিট করা হয়।

পরবর্তীতে পার্শ্ববর্তী লোকজন হাই শিকদার ও মশিয়ার সিকদার কে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

মশিয়ার এর অবস্থা গুরুতর হওয়ায় তাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে পাঠানো হয়।
তারা দুইজন এখন চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে মুঠোফোনে ইদ্রিস শিকদার বলেন, আমি ১০/১৫ বছর আগে হাই শিকদারের নিকট থেকে ১লক্ষ ৫০হাজার টাকা নিয়ে ছিলাম। ওই টাকা থেকে ৯০হাজার টাকা ফেরতও দিয়েছি।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। মামলার প্রস্তুতি চলছে।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়