বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ছাত্রশিবিরের লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম

হাফিজুল ইসলাম : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ইউনিয়ন দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫সেপ্টেম্বর) দিনব্যাপী সাতক্ষীরার কাজী শামসুর রহমান মিলনায়তনে জেলা সভাপতি জুবায়ের হোসেন এর সভাপতিত্বে জেলা সেক্রেটারি নাজমুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোমান হোসেন নয়ন কেন্দ্র স্কুল সম্পাদক।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,”৫ আগস্ট পরবর্তী সময় আমাদের জন্য আল্লাহর বিশেষ নিয়ামত , এই নেয়ামতের শুকরিয়া স্বরূপ সকল ছাত্রের কাছে ইসলামের আহবান পৌঁছে দিয়ে আগামী প্রজন্মকে সৎ, দক্ষ,দেশপ্রেমিক রূপে গড়ে তুলতে চাই।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামির সাতক্ষীরা জেলার সম্মানিত উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সভাপতি ড. ইকরাম উদ্দিন সুমন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়া সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, সাবেক কেন্দ্রীয় মাদ্রাসা সম্পাদক হাফেজ ইমদাদুল হক,সাবেক জেলা সভাপতি রুহুল আমিন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর বাজার জামে মসজিদের ৭০ হাজার টাকা চুরি করারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২
  • সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা
  • বিশ্ব শিক্ষক দিবসে সাতক্ষীরায় ডিবি স্কুলের শিক্ষকদের ফুল দিয়ে বরণ
  • কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়
  • সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল
  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী