বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গৃহবধূকে কুপিয়ে হত্যা: হারপিক পানে আসামির আ*ত্ম*হ*ত্যা*র চেষ্টা

হেলাল উদ্দিন : যশোরের মনিরামপুরে শংকর মন্ডল (৫৫) নামে হত্যা মামলার এক আসামি হারপিক পানে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে মনিরামপুর থানার পুলিশ শনিবার ভোরে নিজ বাড়ি থেকে তাকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। শংকর মন্ডল উপজেলার কৃষ্ণবাটি গ্রামের মুকুন্তু মন্ডলের ছেলে। তার বিরুদ্ধে স্থানীয় অবনিশ মন্ডলের স্ত্রী তৃপ্তি মন্ডলকে কুপিয়ে হত্যার অভিযোগ রয়েছে।

তৃপ্তি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মনিরামপুর থানার এসআই নজরুল ইসলাম বলেন- শনিবার ভোররাতে শংকর মন্ডল নিজ বাড়িতে হারপিক পান করে। খবর পেয়ে আমরা সকালে তাকে উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে ভর্তি করেছি। তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার প্রক্রিয়া চলছে।

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ আলেক উদ্দিন বলেন- সকাল ৭টা ২৫ মিনিটে পুলিশ শংকর নামে একজনকে হাসপাতালে এনেছে। তিনি হারপিক পান করেছিলেন। ওয়াশ করার পর তাকে পুরুষ ওয়ার্ডে রেফার করা হয়েছে।

কৃষ্ণবাটি এলাকার সাবেক ইউপি সদস্য সাধন দাস জানান- গত বৃহস্পতিবার দুপুরে ভ্যানচালক অবনিশের স্ত্রী তৃপ্তি মন্ডলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন শংকর।

তিনি জানান- তৃপ্তির সঙ্গে শংকরের সম্পর্কের কথা এলাকার লোকজন জানত। একপর্যায়ে শংকর তৃপ্তিকে ঘরে তুলতে চান। তখন তৃপ্তি শংকরের কাছে তার ভিটাবাড়ি দাবি করেন। এই নিয়ে তাদের দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। গৃহবধূ তৃপ্তির স্বামী অবনিশ মন্ডল বাদী হয়ে শুক্রবার ভোররাতে শংকর মল্লিকের বিরুদ্ধে মনিরামপুর থানায় মামলা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার

যশোরের মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত প্রধানবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের বিভিন্ন হোটেল ওবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ
  • যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক
  • মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস
  • স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা
  • মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক