বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় মহিলা দলের উঠান বৈঠকে হাজারো নেতা-কর্মীর ঢল

শার্শা প্রতিনিধি: যশোরের শার্শায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দক্ষিণ বুরুজবাগান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পাশে আয়োজিত এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা মহিলাদল নেত্রী চায়না খাতুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি ও যশোর-১ (শার্শা) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জননেতা আবুল হাসান জহির।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে নেমেছি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা, দুর্নীতি ও দুঃশাসনের অবসান এবং একটি জনগণের সরকার প্রতিষ্ঠাই আজ আমাদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের দমন-পীড়ন ও মিথ্যা মামলার ভয় না পেয়ে বিএনপি নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করছে। আগামীর নির্বাচন হবে এই দেশের ভাগ্য পরিবর্তনের নির্বাচন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আহমদ আলী শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মামুনুর রশিদ, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা কৃষক দলের সদস্য আলমগীর হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রশিদ ও সদস্য আলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসি উদ্দিন প্রমুখ।

এ সময় মহিলা দলের নেত্রী নুরনাহান কাজল, তানজিলা খাতুন, ফরিদা পারভীন, পারভীন মেম্বার, সাবিনা, নাহারসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী

ভারতে বিভিন্ন সময়ে আটক হওয়া ১৪ বাংলাদেশী নারী-পুরুষ ও কিশোর বিশেষ ট্রাভেলবিস্তারিত পড়ুন

শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

যশোরের শার্শায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলী রেজা রাজুবিস্তারিত পড়ুন

বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেছেন,ভারতের ১৪০ কোটি জনসংখ্যা আর বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
  • বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২ ছাত্রলীগ কর্মী আটক
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • দালালের ফাঁদে ভারত, দুই বছর পর দেশে ফিরলেন দুই নারী
  • ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ
  • ক্রেন সংকটে থমকে বেনাপোল বন্দর: ব্যাহত আমদানি বাণিজ্য, ক্ষতির মুখে ব্যবসায়ীরা
  • যশোর সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগাতে হবে : প্রধানমন্ত্রী