সোমবার, আগস্ট ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রবীণ ভোটারদের দোয়া চাইলেন মফিকুল হাসান তৃপ্তি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় প্রবীণ ভোটারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার বিকেলে বাগআঁচড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সোনাতনকাঠী গ্রামে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এএইচএম আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও দলীয় মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মফিকুল হাসান তৃপ্তি বলেন, এই দেশের প্রবীণরা আমাদের অভিভাবক, আমাদের শক্তি। স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে গণতন্ত্রের প্রতিটি আন্দোলনে আপনারাই ছিলেন সামনে। আজও দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াইয়ে আপনাদের দোয়া ও আশীর্বাদ প্রয়োজন। আমরা আপনাদের সন্তান হিসেবে আপনাদের ভালোবাসা ও দোয়া চাই।

তিনি আরও বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা ধানের শীষকে বিজয়ী করে মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহসভাপতি ইমাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোনায়েম হোসেন, সাবেক সভাপতি তোফাজ্জেল হোসেন তাইজেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহানুর রহমান শাওন, বিএনপি নেতা আব্দুর রশিদ, মাষ্টার বজলুল রহমান, বাবু প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক

যশোরের শার্শা উপজেলার ফুলসারা গ্রামে ৬ বছরের এক শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগবিস্তারিত পড়ুন

বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা

চলতি ২০২৬-২৭ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে আমদানি হওয়া পণ্য থেকে ১০ হাজারবিস্তারিত পড়ুন

যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩

যশোরের শার্শা উপজেলার গোগা-রুদ্রপুর সড়কে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ