বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ধানের শীষে ভোট চেয়ে মৌমি কুইন সাথীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন সাতক্ষীরা জেলা মহিলা দলের নেত্রী মৌমি কুইন সাথী এবং সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি রহমাতুল্লাহ পলাশের সহধর্মিণী।

রবিবার (১ ফেব্রুয়ারি) দিনব্যাপী সাতক্ষীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এলাকা ও জনবহুল স্থানে গণসংযোগ কর্মসূচি পালন করেন। এ সময় তারা সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন, খোঁজখবর নেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি পথচারী, ব্যবসায়ী, রিকশাচালক ও স্থানীয় বাসিন্দাদের মাঝে প্রচারপত্র (লিফলেট) বিতরণ করা হয়।

গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই বিএনপির প্রধান লক্ষ্য। তারা বলেন, ধানের শীষ প্রতীক শুধু একটি রাজনৈতিক প্রতীক নয়—এটি জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায়ের প্রতীক।

সাতক্ষীরা জেলা মহিলা দলের নেত্রী মৌমি কুইন সাথী বলেন, নারী সমাজসহ সব শ্রেণি-পেশার মানুষ আজ পরিবর্তন চায়। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে নারী সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। ধানের শীষের বিজয়ের মাধ্যমেই মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব।

এ সময় নেতৃবৃন্দ আরও বলেন, বিএনপি একটি গণমানুষের দল। অতীতে বিএনপির শাসনামলে দেশের উন্নয়ন ও মানুষের অধিকার সুরক্ষিত ছিল উল্লেখ করে তারা বলেন, আগামীতেও জনগণের পাশে থেকে কাজ করতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার বিকল্প নেই।

প্রচারণাকালে উপস্থিত নেতাকর্মীরা বলেন, সাতক্ষীরার মানুষ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ। তারা আশা প্রকাশ করেন, ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে জেলা ও শহর বিএনপি, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা

সাতক্ষীরার ঐতিহ্যবাহী ও সুনামধন্য চিত্রাঙ্কন প্রতিষ্ঠান ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি তথাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুইবিস্তারিত পড়ুন

  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা
  • সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময়
  • সাতক্ষীরায় আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ
  • উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
  • শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে দেশজুড়ে ৭ সংগঠনের একযোগে মানববন্ধন