শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চোখের পানিতে, শ্রদ্ধা-ভালোবাসায় সৌমিত্রকে শেষ বিদায়

পরিবার ও শুভাকাঙ্খীদের চোখের পানিতে, শ্রদ্ধা-ভালোবাসায় ‘গান স্যালুটে’ কিংবদন্তিকে জানানো হল বিদায়। কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে পূর্ণ মর্যাদায় সম্পন্ন হল সৌমিত্র চট্টোপাধ্যায়ের শেষকৃত্য। চোখের জলে বাংলার শেষ ম্যাটিনি আইডলকে বিদায় জানালেন অসংখ্য অনুরাগী।

শনিবার থেকেই সম্পূর্ণ লাইফ সাপোর্টে রাখা হয়েছিল কিংবদন্তি অভিনেতাকে। আজ রবিবার দুপুরে শেষ নিশ্বাস ত্যাগ করেন সৌমিত্র। নিজের কমরেড, নিজের সহযোদ্ধাকে হারিয়ে শোকাতুর হয়েও সৌমিত্রকন্যা পৌলমী বসু বলেন, কষ্ট পাবেন না। বাবাকে আদর্শ মেনেই আমরা জীবনকে সেলিব্রেট করব।

পাশে দাঁড়িয়ে থাকা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সারা বিশ্ব চলচ্চিত্র জগতের মহান প্রতিভাবান বরণীয় স্মরণীয় মানুষকে হারাল। টুইটারে শোকজ্ঞাপন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বেলা আড়াইটে নাগাদ বেলভিউ থেকে শববাহী যানে করে অভিনেতার দেহ নিয়ে যাওয়া হয় তার গল্ফ গ্রিনের বাড়িতে। সেখানে কিছুক্ষণ রাখার পর বেলা তিনটা নাগাদ টেকনিশিয়ান স্টুডিওতে নিয়ে যাওয়া হয় প্রবাদপ্রতীম শিল্পীর দেহ। শ্রদ্ধা জানান স্টুডিও পাড়ার অভিনেতা-অভিনেত্রী, টেকনিশিয়ানরা। দুপুর সাড়ে তিনটা নাগাদ রবীন্দ্রসদনে নিয়ে যাওয়া হয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের দেহ। সেখানে তাকে শ্রদ্ধা জানান বিশিষ্টরা।

এরপরই কেওড়াতলা মহাশ্মশানের উদ্দেশে শুরু হয় পদযাত্রা। অভিনেতা, অভিনেত্রী, রাজনীতিবিদ, প্রশাসনিক কর্তারা ছাড়াও সৌমিত্র চট্টোপাধ্যায়ের অন্তিম যাত্রায় যোগ দিয়েছিলেন তার অসংখ্য অনুরাগী। সেখানে শ্রদ্ধা জানান প্রত্যেকে। তারপর পূর্ণ মর্যাদায় সম্পন্ন হয় সৌমিত্রর শেষকৃত্য।

একই রকম সংবাদ সমূহ

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ