শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রবীণ নেতাকে সম্মান দিয়ে সভায় ফেরালেন প্রতিমন্ত্রী পলক

নাটোর জেলা আওয়ামী লীগের বিশেষ প্রতিনিধি সভায় মঞ্চে বসিয়ে সম্মান না দেয়ায় ক্ষুদ্ধ হয়ে সভাস্থল ত্যাগ করে চলে যাচ্ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও প্রবীণ আওয়ামী লীগ নেতা এডভোকেট সাজেদুর রহমান খাঁন। এসময় পা চেপে ধরে তাকে সভায় ফিরিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আজ সকাল ১১ টা ২০ মিনিটে এন এস সরকারি কলেজ মিলনায়তনে এ ঘটনা ঘটে।

সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে সভা শুরু হলে আমন্ত্রিত অতিথিরা মঞ্চে উঠেন। এসময় দলের পক্ষ থেকে সকলকে পরিচয় করিয়ে দেয়া হয়। পরিচয়পর্বের শেষ দিকে মাইকে সাজেদুর রহমান খানের নাম ঘোষণা করা হলে তিনি দর্শক সারির চেয়ার থেকে উঠে দাঁড়ান। এসময় চলে যেতে উদ্যত হলে মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ তাকে বসতে বলেন। এতে তিনি কর্ণপাত না করে মিলনায়তনের গেট পর্যন্ত চলে আসেন। এসময় দ্রুতগতিতে মঞ্চ থেকে নেমে দৌড়ে গেটের কাছে উপস্থিত হয়ে সাজেদুর রহমান খানের কাছে এসে তাকে ফিরে যেতে অনুরোধ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি তাতেও না রাজী হলে শত শত ডেলিগেটের সামনে সাজেদুর রহমান খাঁনের দুই পা চেপে ধরেন। তখন সাজেদুর রহমান খাঁন ফিরে আসেন এবং মঞ্চে তার আসনের ব্যবস্থা করা হয়।

সৌজন্যে: বাংলাদেশ প্রতিদিন।

একই রকম সংবাদ সমূহ

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী
  • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী