সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুন্দরবনের দূষণ হ্রাস এবং বাস্ততন্ত্রের উন্নতির লক্ষ্যে সাতক্ষীরায় মতবিনিময় সভা

সুন্দরবনের দূষণ হ্রাস এবং বাস্তুতন্ত্রের উন্নতির লক্ষ্যে সুন্দরবনের জন্য সাংবাদিকতা বিষয়ে এক সভা শনিবার (১৬ মে) সাতক্ষীরা শহরের অদূরে ত্রিশমাইল এলাকায় অগ্রগতি সংস্থার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের পরিবেশ রক্ষা এবং বাস্ততন্ত্রের টেকসই উন্নয়নের লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এই সভার আয়োজন করে।

রূপান্তরের সুন্দরবন প্রকল্পের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি, সুন্দরবন সাংবাদিক ফোরামের সভাপতি মোস্তাফিজুর রহমান উজ্জল, সাধারণ সম্পাদক আহসান রাজিব, সিনিয়র সাংবাদিক মুজিবর রহামন, রুহুল কুদ্দুস, আমিরুজ্জামান বাবু, আক্তারুজ্জামান বাচ্চু, সাইফুল করিম সফু, সুকুমার দাশ বাচ্চু, গোলাম সরোয়ার, ইব্রাহিম খলিল, আসাদুজ্জামান সরদার, অনাথ মন্ডল প্রমুখ।

সভায় সুন্দরবনের বর্তমান পরিবেশগত চ্যালেঞ্জ, বিশেষ করে জলদূষণ, প্লাস্টিক বর্জ্য, জীববৈচিত্র্যের ক্ষয় এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অংশগ্রহণকারীরা তাদের নিজ নিজ অভিজ্ঞতা ও গবেষণালব্ধ তথ্য উপস্থাপন করেন এবং দূষণ হ্রাসে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, সুন্দরবন শুধু বাংলাদেশের নয়, পুরো বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এটির রক্ষা ও পুনরুদ্ধারে স্থানীয় জনগণের অংশগ্রহণমূলক ভূমিকা অপরিহার্য। সভায় অংশগ্রহণকারিরা সুন্দরবনকে দূষণমুক্ত ও জীববৈচিত্র্য সমৃদ্ধ একটি টেকসই বাস্ততন্ত্রে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

একই রকম সংবাদ সমূহ

এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

এসএটিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাহীন গোলদারের মা নুরজাহান বেগম (৮০) মারা গেছেন।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার ১০ ম ত্রি-বার্ষিক নির্বাচনেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল

হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসাবিস্তারিত পড়ুন

  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী
  • জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
  • সাতক্ষীরায় মা/রামারি ঠেকাতে গিয়ে কিশোর গ্যাং’র ছু/রিকাঘা/তে এইচএসসি ফলপ্রার্থী নিহ/ত
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
  • সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা