শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ১০ বছরের শিশু ট্রলি চালক! দুর্ঘটনার শঙ্কা

বয়স মাত্র ১০ কিংবা সর্বোচ্চ ১২ বছর। সেই শিশু চালাচ্ছে ভারি মালামাল বোঝায় ট্রলি। চোখে দেখলে সেই চোখ বড় বড় হয়ে যায়। ফলে দুর্ঘটনার শঙ্কা তৈরি হচ্ছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে এমনই দৃশ্য দেখা গেলো কলারোয়ার আশপাশের এলাকায়, এমনকি যশোর-সাতক্ষীরা মহাসড়কেও।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ‘সোমবার সকালে ১০ থেকে ১২ বছর বয়সী ওই শিশুকে ট্রলি চালাতে দেখা গেছে। শুধু সোমবার নয় প্রায় দিনই এরকম দৃশ্য চোখে পড়ে। অল্প বয়সী শিশু-কিশোররা হরহামেশা চালাচ্ছে পণ্যবাহী ট্রলি। একজন মধ্যবয়স্ক কিংবা পেশাদার ব্যক্তি যেখানে ট্রলি নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছেন সেখানে এতটুকু একটা শিশু কোনভাবে নিয়ন্ত্রণ করে ট্রলি চালাচ্ছেন।’

স্থানীয় সাঈদ হাসান নামে এক ব্যক্তি জানান, ‘সোমবার সকালে আমি বাজারে যাচ্ছিলাম। ঠিক তখনই বিপরীত দিকে থেকে মাছের ড্রাম বোঝাই একটি ট্রলি চালিয়ে আসছিলো আনুমানিক ১০ বছর বয়সী ওই শিশু। আমি সামান্যর জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি।’

জানা গেছে, ওই শিশুটির নাম মোশাররফ হোসেন (১০)। সাতক্ষীরা সদর উপজেলার শিবনগর গ্রামের আনছার আলীর ছেলে। পরিবারের আর্থিক অস্বচ্ছলতার কারণে বাধ্য হয়ে দীর্ঘদিন ধরে পণ্যবাহী ট্রলি চালিয়ে আসছে সে।

স্থানীয়রা আরো জানান, ‘এরকম শিশুদের ট্রলি ছাড়াও প্রায়ই হরহামেশা মোটরচালিত ভ্যান, ইঞ্জিনচালিত ভ্যান, নছিমন-করিমন ইত্যাদি যানবাহন চালাতে দেখা যাচ্ছে। এতে করে যেকোনো দুর্ঘটনার শঙ্কা দেখা দিয়েছে।’

যানবাহন নীতিমালা ও ট্রাফিক আইনের পরিপূর্ণ প্রয়োগ এবং এসকল অসহায় শিশু শ্রমিকদের সহযোগিতা ও পুনর্বাসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সুদৃষ্টি কামনা করেছেন সচেতন জনসাধারণ।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা