মানুষের দ্বারে দ্বারে পায়ে হেঁটে দাওয়াতি কার্যক্রমে সাতক্ষীরা জেলা জামায়াত আমির


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত মাসব্যাপী দাওয়াতি কার্যক্রমের অংশ হিসেবে পঞ্চম দিনে সাতক্ষীরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে মানুষের দ্বারে দ্বারে পায়ে হেঁটে দাওয়াতি কার্যক্রম ও গণসংযোগ করেছেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল।
শনিবার (৫ সেপ্টেম্বর) শহরের মিলবাজার এলাকায় এ দাওয়াতি কার্যক্রম ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় তিনি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন এবং কোরআন ও ইসলামের নির্দেশনা অনুযায়ী জীবন গঠনের আহ্বান জানান।
দাওয়াতি কার্যক্রমে অংশ নিয়ে উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল বলেন, “কোরআন ও ইসলামের নির্দেশনা অনুযায়ী জীবন গঠনের মাধ্যমে একটি সুন্দর, সুখী, সমৃদ্ধ ও কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব।”
তিনি আরও বলেন, ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে ইসলামের আদর্শ ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায়, ইনসাফ ও কল্যাণভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব। ইসলামের সুমহান আদর্শ ও কোরআনের নির্দেশনা মানুষের কাছে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
গণসংযোগে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম,১ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির জিয়ারুল ইসলাম, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল্লাহ মনা, সাবেক ওয়ার্ড সভাপতি প্রফেসর মাহমুদুর রহমান প্রমুখ।
এ সময় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা পায়ে হেঁটে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বলেছেন, নারীরা বুঝতে পেরেছিল যে জান্নাতেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নি.খোঁজ, থানায় সাধারণ ডায়েরি
সাতক্ষীরা সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রাম থেকে মোঃ ইফাজউদ্দীন (৯৬) নামের এক বাকপ্রতিবন্ধীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন, সভাপতি মনিরুল বেলালী, সেক্রেটারি মনিরুল ফারুকী
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে জেলা মুফাসসির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন


