শনিবার, নভেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে হাঁস-মুরগি পালনের বাস্তবমূখী প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় গাবুরা ইউনিয়নে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টি ও পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে হাঁস-মুরগি পালন বিষয়ক দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ফেইথ ইন এ্যাকশন’-এর বাস্তবায়নে এবং কানাডিয়ান দাতা সংস্থা ‘ওয়ার্ল্ড রিনিউ’-এর আর্থিক সহযোগিতায় এই কার্যক্রম পরিচালিত হয়।

শনিবার (৭ নভেম্বর ২০২৬) সকাল ৯:০০ টায় শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কারিগরি সহযোগিতায় গাবুরা ইউনিয়নের গাবুরা গোপাল লক্ষ্মী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এই প্রকল্প বর্তমানে গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৫টি গ্রামে এই জলবায়ু সহনশীল প্রকল্প বাস্তবায়ন করছে।

আজকের এই ১ দিন ব্যাপী প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ অফিসের উপসহকারী কর্মকর্তা সুদীপ্ত কুমার বিশ্বাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ইমাম হাসান। এছাড়াও সিআরসি প্রকল্পের প্রকল্প কর্মকর্তা পরিতোষ কুমার বৈদ্য ও কমিউনিটি ফ্যাসিলিটেটর হৈমী মন্ডল প্রমূখ।

প্রশিক্ষণে উপস্থিত অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে হাঁস-মুরগি পালনের মাধ্যমে আর্থিক লাভবান হওয়ার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, সম্পূর্ণ বৈজ্ঞানিক ও আধুনিক নিয়ম মেনে পরিষ্কার-পরিচ্ছন্নভাবে হাঁস-মুরগি পালন করলে খামারে রোগবালাই ও ক্ষতির আশঙ্কা অনেক কমে যায়। আর খামারে লোকসান না হলে এই পেশায় মানুষের আগ্রহ আরও বাড়বে, যা গ্রামীণ ও উপকূলীয় অঞ্চলের প্রান্তিক পরিবারগুলোর দ্রুত আর্থিক উন্নতি নিশ্চিত করবে।

উল্লেখ্য, গাবুরা ইউনিয়নে চলতি মৌসুমে মোট ৪টি ব্যাচে ৭২ জন প্রান্তিক খামারিকে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষিতদের মধ্যে ৫১ জন নারী এবং ২১ জন পুরুষ রয়েছেন। জলবায়ু ঝুঁকিপূর্ণ এই অঞ্চলের বাসিন্দারা আধুনিক প্রশিক্ষণের এই জ্ঞানকে কাজে লাগিয়ে নিজ বাড়িতেই স্বাবলম্বী হওয়ার নতুন স্বপ্ন দেখছেন।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালী এ. করিম মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন ও পরিবেশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১ কোটি ৩৯ লাখ টাকার হেরোইন ও মাদক তৈরির কাঁচামাল জব্দ

সাতক্ষীরার নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর অধীনস্থ শাখরা বিওপির টহল দল পৃথক দুটিবিস্তারিত পড়ুন

‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা

‎জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে মাটির লবণাক্ততা ক্রমাগত বাড়ছে। এবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে ৬৯ বছরেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড, জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন
  • সুন্দরবন, নদী ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ সাতক্ষীরা, পরিবেশ রক্ষায় বাড়ছে উদ্বেগ
  • বনদস্যু নির্মূল দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি
  • শ্যামনগরে বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
  • সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা বন্ধে জাল পুড়িয়ে জেলেদের বিক্ষোভ
  • সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • শ্যামনগরে জীবন-জীবিকা উন্নয়নে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ
  • শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশলবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • শ্যামনগরে সম্পদ ভিত্তিক কমিউনিটি নেতৃত্বাধীন উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ
  • শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ