সুন্দরবনে দুবলার চরে ঘুরতে আসা পর্যটক রিয়াজ আহমেদের মরদেহ উদ্ধার


সুন্দরবনের দুবলার চরে ঘুরতে এসে নিখোঁজ হওয়া ময়মনসিংহের পর্যটক রিয়াজ আহমেদের মরদেহ অবশেষে উদ্ধার করা হয়েছে। টানা দুই দিনের বিরতিহীন অভিযানের পর শনিবার (৭ নভেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে তার মরদেহ উদ্ধার করে বন বিভাগ ও কোস্টগার্ড।
একাধিক সূত্রে জানা যায় যেখানে থেকে পর্যটক রিয়াজ আহমেদ নিখোঁজ হয়েছিলেন সেখান থেকে প্রায় দেড় কিলোমিটার সামনে লাশটি পাওয়া যায়। ধারণা করা হচ্ছে ভাটার স্রোতে রিয়াজকে বঙ্গোপসাগরে টেনে নিয়ে গেলেও জোয়ারের চাপে আরো সামনে দেড় কিলোমিটার দূরের নদীর চরে তার মরদেহটি বেধে যায়।
দুবলার চরে মৎস্য আহরণ করতে যাওয়া জেলে আব্দুল মান্নান বলেন, টানার মাথা খালের নদীর চরে একটি মরদেহ ভাসতে দেখে তাৎক্ষণিক বন বিভাগকে জানাই। পরে তারা এসে লাশটি উদ্ধার করে।
নিহত রিয়াজ আহমেদ ময়মনসিংহের ভালুকা উপজেলার কাঠালি পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা।
এর আগে গত ৫ নভেম্বর পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ফরেস্ট স্টেশন থেকে মিজানুর রহমান পরিচালিত ইকো ট্যুরিজম-২ বোর্ডে নরসিংদী, ময়মনসিংহ ও ঢাকা-গাজীপুরের মোট ১৯ জন পর্যটক সুন্দরবন ভ্রমণে যান।
গত ৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শরণখোলা রেঞ্জের অন্তর্ভুক্ত দুবলার চরে পৌঁছানোর আগেই নতুন জেগে ওঠা চরে আটকে যায় বোর্ডটি। বোর্ড ছাড়ানোর জন্য পর্যটকরাও নিচে নেমে পড়েন। পরে গণনা করে দেখা যায় একজন পর্যটক নিখোঁজ রয়েছেন। সেই থেকে শুরু হয় খোঁজাখুঁজি।
নিখোঁজের খবর পেয়ে বন বিভাগ, কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। অবশেষে আজ দুবলার চরের অদূরে টানার মাথা খাল সংলগ্ন নদীর চর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ শাহিনুর ইসলাম বলেন, দুই দিনের অভিযানের পর নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে, মরদেহ উদ্ধারের খবরে সহযাত্রী পর্যটক ও নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সুন্দরবনে ভ্রমণের সময় সরকারি নির্দেশনা মেনে চলা এবং সাগর পাড়ে স্রোত সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শেষ খবর পাওয়া পর্যন্ত কোস্টগার্ড ও বন বিভাগের সমন্বিত সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানা গেছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালী এ. করিম মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন ও পরিবেশবিস্তারিত পড়ুন

শ্যামনগরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে হাঁস-মুরগি পালনের বাস্তবমূখী প্রশিক্ষণ সম্পন্ন
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় গাবুরা ইউনিয়নে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের আওতায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১ কোটি ৩৯ লাখ টাকার হেরোইন ও মাদক তৈরির কাঁচামাল জব্দ
সাতক্ষীরার নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর অধীনস্থ শাখরা বিওপির টহল দল পৃথক দুটিবিস্তারিত পড়ুন


