শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভালো খেলেও হারলো গোগা

কলারোয়ার চন্দনপুর ফুটবল টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিকরা

কলারোয়ার চন্দনপুরে মুজিব বর্ষ ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে চন্দনপুরের নাসির উদ্দিন ফুটবল একাদশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে চন্দনপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনাল খেলায় শার্শার গোগা ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে স্বাগতিকরা।

খেলার প্রথমার্ধে মুহুর্মহু আক্রমনের মধ্যে ১৩ মিনিটে চন্দনপুর নাসির উদ্দিন ফুটবল একাদশের ৯ নম্বর জার্সীধারি খেলোয়াড় এনামুল গোল করে দলকে এগিয়ে নিয়ে বিরতিতে যায়।

বিরতীর পর দ্বিতীয়ার্ধে গোগা ফুটবল একাদশ গোলের জন্য মরিয়া হয়ে খেলেও নির্ধারিত সময়ে গোল করতে না পারায় শেষ পর্যন্ত নিজেদের পরাজয় বরন করতে হয়।

রেফারির দায়িত্ব পালন করেন নাছির উদ্দিন। সহকারী রেফারি ছিলেন মাসউদ পারভেজ মিলন ও মিয়া ফারুক হোসেন স্বপন।

ধারাবিবরণীতে ছিলেন বায়োজিদ হোসেন।

বিপুল সংখ্যক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন চন্দনপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব রুস্তম আলী, শার্শার কায়বা ইউনিয়ন পরিষদের চেয়াম্যান হাসান ফিরোজ আহমেদ টিংকু, কলারোয়া থানার এসআই ইসরাফিল হোসেন, কলারোয়া নিউজের রিপোর্টার হাবিবুর রহমান রনি, রেফারি মোশারাফ হোসেন, রুহুল আমিন, ক্রিড়াপ্রেমী গৌতম মন্ডল, শান্ত, বাবু, উত্তম, ইমন, সাব্বির হোসেন প্রমুখ।

৭নং চন্দনপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ডালিম হোসেনের সার্বিক সহযোগিতায় এ টুর্নামেন্টের আয়োজন করেছে চন্দনপুর আরএন প্রগতি ক্রিড়া সংঘ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ