শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া পাইলট হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষকের মায়ের মৃত্যু, দাফন সম্পন্ন

কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রকিবের মা ও রাজবাড়ি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুজ্জামানের দাদি মোছা. আশরাফুননেছা ইন্তেকাল করেছেন।

মঙ্গলবার বাদ জোহর কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের কাদপুর গ্রামে মসজিদ চত্বরে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

এর আগে সোমবার বিকাল পৌনে ৪টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০বছর। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

মরহুমার জানাজায় উপস্থিত ছিলেন ও জানাজাপূর্ব আলোচনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ, সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, মরহুমার নিকট আত্মীয় প্রাক্তন ইউপি চেয়ারম্যান হাসান আজিজ আহম্মেদ, লাঙ্গলঝাড়ার ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নুরুল ইসলাম, কয়লা ইউপি’র প্রাক্তন চেয়ারম্যান আব্দুর রাকিব মোল্যা, চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, প্রাক্তন ইউপি চেয়ারম্যান ডা. রমজান আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, সমাজসেবক হারুন অর রশীদ, চান্দুড়িয়া কেসিজি হাইস্কুলের প্রধান শিক্ষক এমএ ওয়াদুদ, চান্দুড়িয়া এবতেদায়ি মাদরাসার সুপার মাওলানা আবদুল্লাহ আল মামুনসহ অসংখ্য মুসল্লি।

জানাজা নামাজে ইমামতি করেন হাফেজ মাজহারুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা