বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার জয়নগরে লিগ্যাল এইড কার্যক্রমের প্রচারনা ও লিফলেট বিতরণ

সাতক্ষীরার কলারোয়ায় সরকারের আইনগত সহায়তা প্রদান কার্যক্রম তৃনমূল মানুষকে জানানো ও আইনী সহায়তা গ্রহনের লক্ষ্যে দিনভর মাইকিং প্রচার ও আইন সহায়তা বিষয়ক তথ্য সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার জয়নগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ প্রচারনা ও লিফলেট বিতরন করা হয়।

‘প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে)-সাতক্ষীরা’ প্রকল্পের বাস্তবায়নের লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা উইমেন জব ক্রিয়েশন সেন্টার দিনব্যাপী এ মাইকিং কার্যক্রম পরিচালনা করে।

বৃহস্পতিবার সকালে জয়নগর ইউনিয়ন পরিষদ চত্তরে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান সামছুদ্দীন আল মাসুদ সরকারের আইনগত সহায়তা গ্রহনের আহবান জানিয়ে এ মাইকিং প্রচারনা কার্যক্রমের উদ্বেধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা সাংবাদিক নেতা ও দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন, ইউপি সচিব হাবিবুর রহমান, ‘প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে)- এ্যাকাটিভিটি’র প্রোগ্রাম অফিসার মোস্তাক আহমেদসহ স্থানীয় ইউপি সদস্যবৃন্দ।

প্রোগ্রাম অফিসার মোস্তাক আহমেদ জানান, জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে সরকার গরীব, অসহায়, অসচ্ছল নারী-পুরুষ, বিধবা ও স্বামী পরিত্যক্ত মহিলা, প্রতিবন্ধী, পাচারের শিকার নারী বা শিশুসহ বিভিন্ন কারনে বিচার পেতে অক্ষম যেকোনো ব্যক্তিকে সম্পূর্ণ সরকারি খরচে সকল প্রকার আইনগত সহায়তা প্রদান করছে। তিনি বলেন, গ্রামের অসহায় মানুষদের আইনী অধিকার নিশ্চিত করতে সরকার বিনা খরচে আইনী সহায়তা দিচ্ছে। এবিষয়টি সাধারণ জনগনকে জানানো ও ব্যাপক প্রচারের জন্য মাইকিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এছাড়া সরকারের আইনী সহায়তা কার্যক্রম, কারা এই সেবা পাবে, কি ধরনের আইনী সহায়তা এবং কোথায় আবেদন করলে সরকারের এই সহায়তা পাবে সে বিষয়টিও প্রচারনা মাধ্যমে জানানো হচ্ছে।

একইসাথে আইনগত সহায়তা নেয়ার জন্য সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসের ঠিকানা, হট লাইন, মোবাইল নম্বরসহ কার্যক্রমের তথ্য সম্বলিত লিফলেট সাধারণ মানুষের হাতে তুলে দেয়া হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ