শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেঁড়াগাছিতে সামাজিক সংগঠন ‘আশার আলো’র সুধী সমাবেশ ও কমিটি গঠন

‘দেশপ্রেমে উদ্বুদ্ধ করণ ও মানবতার দেয়াল স্থাপন সহ আরও আট মূল নীতিকে সামনে রেখে কলারোয়া উপজেলার সীমান্তবর্তী ৫নং কেঁড়াগাছি ইউনিয়নে নব্য প্রতিষ্ঠিত সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “আশার আলো” সূধী সমাবেশ ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় কলারোয়া কেঁড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজার চত্ত্বরে অনুষ্ঠিত ঐ সূধী সমাবেশ ও কমিটি গঠন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশার আলো সংগঠনের সভাপতি মোঃ শাহিনুজ্জামান শাহিন।

মোঃ তানভীর হোসেন সঞ্চালনায় অনুষ্ঠিত ঐ সূধী সমাবেশে ১১ জন উপদেষ্টা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা মন্ডলী হলেন- মোঃ আনিসুর রহমান প্রাক্তন প্রধান শিক্ষক বোয়ালিয়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়, কার্তিক চন্দ্র মিত্র প্রভাষক বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজ, আব্দুল্লাহ বিন হাতিম প্রভাষক খালেদা জিয়া ডিগ্রী কলেজ, সানোয়ার হোসেন সহকারী অধ্যাপক সাতক্ষীরা সরকারি কলেজ, গোলাম হোসেন অবসর সেনা কর্মকর্তা, আঃ আলিম সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসাববিজ্ঞান বিভাগ সিটি সরকারি কলেজ যশোর, মোঃ ফাইজুর রহমান সরকারি সিনিয়র জর্জ, বিএম ফিরোজ প্রভাষক শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ কলারোয়া, আঃ হাকিম সহকারি শিক্ষক, মোঃ অহিদুজ্জামান প্রভাষক কাকডাঙ্গা সিনিয়র মাদ্রাসা, মোঃ ওসমান হোসেন শিক্ষক।

এই অনুষ্ঠানের “আশার আলো” পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। মোঃ শাহিনুজ্জামান শাহিন সভাপতি, আলমগীর হোসেন মন্টু সহ-সভাপতি, মোঃ আবু সাঈদ সরদার সহ-সভাপতি, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সুজন, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রাশেদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোঃ রায়হানুজ্জামান, সহকারি সাংগঠনিক সম্পাদক মোঃ ফরহাদ হোসেন, অর্থ সম্পাদক তানভীর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুদ পারভেজ, দপ্তর সম্পাদক খালেদ মাসুদ, শিক্ষা বিষয়ক সম্পাদক শামীম হোসেন, কার্যনির্বাহী সদস্য আশিকুর রহমান , জাকির হোসেন, আসাদুজ্জামান।

এসময়ে উপদেষ্টাগণ আশার আলো সংগঠনের সমৃদ্ধি জন্য সুপরামর্শ প্রদান করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল