মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লকডাউনে জন্মনিরোধক সামগ্রী বিক্রির হিড়িক

করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে বছরের অধিকাংশ সময় ঘরেই আটকে ছিলেন অনেকে। এ সময়ে ভারতের নাগরিকরা রাতের চেয়ে দিনের বেলায় কনডম কিনেছেন বেশি। দ্বিগুণ বেড়েছে রোলিং পেপার বিক্রির হার। ২০২০ সালে অর্ডার এবং বিক্রির তথ্য বিশ্লেষণ করে ডেলিভারি অ্যাপস ডঞ্জো এ তথ্য জানিয়েছে।

ডঞ্জো অ্যাপের মাধ্যমে রাতের চেয়ে দিনের বেলায় গড়ে তিনগুণ বেশি কনডমের অর্ডার দিয়েছেন ভারতীয়রা। হায়দারাবাদে ৬ গুণ, চেন্নাইতে ৫ গুণ এবং জয়পুরে ৪ গুণ কনডমের অর্ডার বেড়ে যায়। মুম্বাই এবং বেঙ্গালুরুতে রাতের চেয়ে দিনে কনডমের অর্ডারের পরিমাণ বেড়ে যায় তিনগুণ।
বেঙ্গালুরুর বাসিন্দারা সবাইকে ছাড়িয়ে গেছে রোলিং পেপার অর্ডারের ক্ষেত্রে। প্রতিবেশী চেন্নাইয়ের থেকে চেয়ে ২২ গুণ বেশি রোলিং পেপারের অর্ডার করেছে রাজ্যের অধিবাসীরা। রোলিং পেপার বিশেষায়িত কাগজ। যা সিগারেটসহ এ জাতীয় সামগ্রী তৈরিতে ব্যবহার।

জরুরি গর্ভনিরোধক বড়ি অর্ডারে সব রাজ্যকে ছাড়িয়ে শীর্ষে বেঙ্গালুরু, পুনে, গুরগাঁও, হায়দারাবাদ এবং দিল্লি। জয়পুরে বেড়েছে গর্ভবতী পরীক্ষার কিট অর্ডারের পরিমাণ।
ডঞ্জো অ্যাপের মাধ্যমে অনাহার যন্ত্রণাও মিটিয়েছেন অনেকে। বেঙ্গালুরুতে সবচেয়ে বেশি অর্ডার হয়েছে চিকেন বিরিয়ানি, মুম্বাইতে ডাল খিচুড়ি, চেন্নাইতে দোসা, গুরগাঁওয়ে বার্গার, পুনেতে নুডুলস, দিল্লী, চেন্নাই এবং জয়পুরে কফি।
মুদি মালামালের মধ্যে ‍পুনে এবং হায়দারাবাদ থেকে সবচেয়ে বেশি অর্ডার হয়েছে দুধ। দিল্লিতে নানা ধরনের পানীয়।

একই রকম সংবাদ সমূহ

ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব

সৌদি আরব তার পর্যটন খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ওমরাহ ভিসার মেয়াদবিস্তারিত পড়ুন

মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে

২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের পর স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তেবিস্তারিত পড়ুন

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

এক দশকের মধ্যে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন লেবার পার্টির নেতাবিস্তারিত পড়ুন

  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন
  • আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
  • ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা
  • দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির
  • রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত
  • তৃতীয় হয়ে ৩৫৬ কোটি টাকা পেল ইংল্যান্ড
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন
  • সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড
  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের
  • বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক, নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যুতে জোর