শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় শীতার্ত মানুষের মাঝে কম্বল ও মাষ্ক বিতরণ

“এসো দূর করি শীতার্ত মানুষের কষ্টের কালো রাত, তাদের হাতে রাখি সহানুভূতির আপন হাত” এই প্রতিপাদ্যে যশোরের শার্শা উপজেলার নাভারণে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল ও মাষ্ক বিতরণ করা হয়েছে।

সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে অসহায় গরীব দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে কম্বল এবং করোনা ভাইরাস প্রতিরোধে মাষ্ক বিতরণ করা হয়।

শার্শার নাভারণ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক যুবলীগ কর্মী ফেরদৌস আহমেদ রাজুর ব্যক্তিগত উদ্যোগে
শুক্রবার বিকাল ৩ টার সময় নাভারণ কাঁচা বাজার সংলগ্ন ফেরদৌস আহমেদ রাজুর নিজস্ব বাসভবনে শতাধিক নারী পুরুষের মাঝে তিনি এই কম্বল ও মাষ্ক বিতরণ করেন।

এসময় ফেরদৌস আহমেদ রাজু বলেন, এখন শীতকাল চলছে। এই শীতে আমার গ্রামের ও আশেপাশের প্রতিবেশি গরীব অসহায় মানুষেররা যেন শীতের তীব্রতায় জবুথবু না হয়ে পড়ে সে কথা চিন্তা করেই আমার এই ব্যক্তিগত উদ্যোগ।

আমি মানুষের কাছে কোন বিনিময় চায় না। আজ শীতার্ত মানুষের হাতে সামান্য একটা কম্বল তুলে দিতে পেরেছি এবং তাদের পাশে দাঁড়াতে পেরেছি এজন্য আমি ধন্য।

শীতের শুরু থেকেই ২০২০ তে কয়েক দফায় কম্বল ও মাষ্ক বিতরণ করেছি এবং ২০২১ সালের প্রথম দিন থেকে আবারও শুরু করেছি।

এই কর্মসূচী ধারাবাহিকতা বজায় রেখেছি। আগামীতেও যেন প্রতিটি মুহূর্ত অসহায়ের পাশে এভাবে দাঁড়াতে পারি এজন্য সকলের কাছে আমি একান্ত ভাবে আমার ও আমার পরিবারের জন্য দোয়া প্রার্থনা করছি।

উক্ত কম্বল ও মাষ্ক বিতরণ অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ষীয়ানরাজনীতিবিদ মিনহাজ উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইনছাপ মোড়ল, তরুন উদ্যাগক্তা ও ওয়ার্ড আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান স্বপনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): ভারতে যাওয়ার সময় বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশবিস্তারিত পড়ুন

যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে, নিহত ঝিকরগাছার চালক

যশোর সদর উপজেলার জয়কৃষ্ণপুর এলাকায় ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের চালক আতিয়ার রহমান (৫৫)বিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুমবিস্তারিত পড়ুন

  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা
  • শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ
  • যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস
  • ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি
  • যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার
  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • ৪১ বছরের শিক্ষকতা জীবনে ছুটি নিয়েছিলেন মাত্র ৮ দিন, না ফেরার দেশে ‘ওমর স্যার’
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু
  • যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু