শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সীমান্তে আটক সেই চীনা সেনা সদস্যকে ফেরত দিল ভারত

লাদাখ সীমান্তে আটক চীনা লিবারেশন আর্মির (পিএলএ) সদস্যকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ৮ জানুয়ারি ভারতের সীমান্তে ঢুকে পড়া চীনা সেনাকে চুশুল মল্ডোতে সোমবার সকালে বেইজিংয়ের হাতে হস্তান্তর করা হয়েছে।

এর আগে চীনের সামরিক বাহিনীর ওয়েবসাইটে বলা হয়েছে, আটক সেনা ভুল করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে। রাতের অন্ধকারে ভৌগলিক অবস্থান বুঝতে পারেনি। এ কারণেই তার ভুল হয়েছে।

চীনা কর্তৃপক্ষ বলছে, তারা আশা করছিল ভারতীয় সেনাবাহিনী ওই জওয়ানকে খুঁজতে সাহায্য করবে। পরে তারা জানতে পারে ভারতীয় সেনাদের হাতেই আটক হয়েছে ওই সৈনিক।

ভারতীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, প্রায় ২ ঘণ্টা পর ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে আটকের খবর নিশ্চিত করা হয়।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির পরই সেই সেনাকে ফিরিয়ে দেওয়া হবে চীনের হাতে।

এরপরই চীনের পক্ষ থেকে ভারতকে দ্বিপাক্ষিক বৈঠকের সমঝোতা অনুযায়ী কাজ করতে বলা হয়েছে। পাশাপাশি আটক সেনা সদস্যকে দ্রুত ফিরিয়ে আহ্বান জানানো হয়।

সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে ইতিবাচক পদক্ষেপ নিতে বলা হয়েছে।

অন্যথায় সীমান্তে উত্তেজনা দেখা দিতে পারে বলে হুশিয়ারি দেওয়া হয়েছে।
এর আগে গতবছর ১৯ অক্টোবর এক চীনা সেনাকে অনুপ্রবেশের অভিযোগে আটক করে ভারতীয় সেনাবাহিনী। পরে চশুল সীমান্তে প্রোটোকল মেনে পরে চীনের হাতে ফিরিয়ে দেয় ভারত। সূত্র: আলজাজিরার

একই রকম সংবাদ সমূহ

১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ১৬ বছর ধরে এদেশের জনগণের ওপর চালানো নির্যাতন-নিপীড়ন,বিস্তারিত পড়ুন

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা ও নির্মাতা নানা পাটেকার আর নেই। গোয়ায়বিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন