বুধবার, নভেম্বর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝাউডাঙ্গায় দু:স্থ মানুষের বাড়িতে কম্বল পৌছে দিলেন চেয়ারম্যান প্রার্থী জয়দেব

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ব্যক্তিগত উদ্যোগে মাসব্যাপী কম্বল বিতরনের অংশ হিসেবে ঝাউডাঙ্গা ইউনিয়নে শতাধিক দু:স্থ শীতার্ত, শিশু ও ছিন্নমুল মানুষের বাড়িতে ঘুরে ঘুরে শীতের উস্ম কম্বল হাতে তুলে দিলেন সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের আ.লীগের সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী জয়দেব কুমার ঘোষ।

বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে (১৪ জানুয়ারী) সকালে ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হাচিমপুর ও রাজবাড়ী গ্রাম ঘুরে তিনি এ কম্বল বিতরন করেন।

জয়দেব ঘোষ সদর উপজেলা শেখ রাসেল শিশুকিশোর পরিষদের সহ সভাপতি ও ঝাউডাঙ্গা মহা শ্মশান মন্দির কমিটির সাধারণ সম্পাদক।

এদিকে কম্বল পেয়ে হাচিমপুর গ্রামের ইউসুফ আলী, কুতুব উদ্দীন, হাকিমা খাতুনসহ কয়েকজন বলেন, গত ২০ বছরের মধ্যে ইউনিয়নের চেয়ারম্যান বা মেম্বর কেউ আমাদের খোঁজ-খবর নেয়নি। অথচ আজ এই শীতের মধ্যে আমাদের গ্রামের সন্তান জয়দেব নিজে গ্রাম ঘুরে অসহায় ব্যক্তিদের কম্বল দিলেন।
এছাড়াও তিনি বিভিন্ন সময়ে গ্রামের অসহায় দরিদ্র মানুষের সহযোগিতা করে আসছে। তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গ্রামের সন্তান জয়দেব ঘোষকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। আমরা গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে তার পাশে থাকবো এবং ভোট দিয়ে জয়দেবকে চেয়ারম্যান নির্বাচিত করবো।

রাজবাড়ী গ্রামের বদ্ধা চিন্তা মনি ঘোষ কম্বল পেয়ে তরুন এই চেয়ারম্যান প্রার্থীকে জড়িয়ে ধরে আর্শিবাদ করেন। এসময় তিনি কান্না জড়িত কন্ঠে বলেন, আমরা সবাই মিলে তোমাকে ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত করবো। আমরা সবাই তোমার পাশে আছি।

রাজবাড়ী ও হাচিমপুর গ্রামের অঞ্জুলী, মাজেদ, জলিল, মজিদ, সিরাজুলসহ দুই গ্রামবাসীরা জানান, আমরা গরীব সে জন্য ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বররা এখানে আসে না। শুধু ভোটের সময় বিভিন্ন আশ্বাস দিয়ে চলে যায়। তবে এবার নির্বাচনে আমাদের সন্তান জয়দেবকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করবো। জয়দেব অসহায় গরীবের বন্ধু, সে সবসময় আমাদের পাশে থাকে। আমরা সবাই এক হয়ে জয়দেবের জন্য কাজ করবো।

এসময় চেয়ারম্যান প্রার্থী জয়দেব কুমার ঘোষ সাংবাদিকদের জানান, মাসব্যাপী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে শীতার্থ মানুষের মাছে কম্বল বিতরন কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি বলেন, মাননীয় প্রধান মন্ত্রী দেশের উন্নয়নের জন্য তরুনদের এগিয়ে আসতে বলেছেন। আমি আ.লীগের ক্ষুদ্র কর্মি ও তরুন প্রতিনিধি হিসেবে সেই কাজটি করার চেষ্টা করছি। ইউনিয়নে দীর্ঘদিন পিছেয়ে পড়া মানুষদের সহযোগিতা করে আসছি। অবহেলিত ঝাউডাঙ্গা ইউনিয়নকে মডেল ও পরিকল্পিত বসবাস যোগ্য করে তুলতে এবং অসহায় মানুষের ভাগ্যউন্নয়নের জন্য আসন্ন নির্বাচনে আ.লীগের দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করবো। এজন্য ইউনিয়নের সকল শ্রেণী-পেশার মানুষের মানুষের সার্বিক সহযোগিতা ও আশীর্বাদ কামনা করছি।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন, ঝাউডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক অশোক কুমার ঘোষ, সাংবাদিক মনিরুল ইসলাম মনি, মন্দির কমিটির উপদেষ্টা নিমাই চন্দ্র ঘোষ, ঝাউডাঙ্গা বাজারের বিশ্ষ্ঠি ব্যবসায়ী অলিয়ার রহমান, আ.লীগ নেতা ফিরোজসহ ইউনিয়ন ও ওয়ার্ড আ.লীগের নেতা-কর্মিরা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি নির্বাচিত হলেন অ্যাড. আকবর আলী

সাতক্ষীরা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের সরকারি (পাবলিক প্রসিকিউটর-পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেটবিস্তারিত পড়ুন

উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা

সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জে সিসিটিভি শক্তি প্রকল্পের আওতায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিয়ে একবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ৩ লাখ ৬২ হাজার টাকা মূল্যেরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ভোমরা সড়কে রাতে টায়ার জ্বালিয়ে ককটেল বিস্ফোরণ
  • সাতক্ষীরায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ
  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো সম্প্রীতি মেলা ২০২৬
  • তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় দিনব্যাপী ‘সম্প্রীতি মেলা ২০২৬’
  • সাতক্ষীরায় “জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় কৃষি ও অকৃষিখাতে নারীদের অংশগ্রহণ” বিষয়ক কর্মশালা
  • শ্যামনগরে সুন্দরবনে বনদস্যু দমনের দাবীতে উত্তাল উপকূল, বনজীবীদের নৌ-বিক্ষোভ
  • অগ্রগতি সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মো. সেলিমুর রহমানের নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত
  • সাতক্ষীরায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
  • সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত