মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেন আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার বিজয়ী সাদাত

অবশেষে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেন আন্তর্জাতিক শিশু শান্তি বিজয়ী সাদাত রহমান।
সাইবার বুলিং এর শিকার হয়ে আত্মহননকারী বিউটি মন্ডলের ছোট ভাই বিপুল মন্ডলকে সাতক্ষীরার সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পাবলিক স্কুল এন্ড কলেজের কর্তৃপক্ষের সহযোগিতায় আবাসিক ভাবে ভর্তি করতে সক্ষম হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা পাবলিক স্কুলের পরিচালক আলাউদ্দিন ফারুকী প্রিন্স ও অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মন্ডলি এবং বিপুলের বাবা নিতাই মন্ডলের উপস্থিতিতে বিপুলকে ষষ্ঠ শ্রেণির বাংলা ভার্সনে ভর্তি করা হয়।

এসময় সাদাত রহমানের প্রতিনিধি হিসাবে উপস্থিত থেকে ভর্তি কার্যক্রমে সহযোগিতা করেন রাহাতুল ইসলাম, ইব্রাহিম খলিল, হোসেন আলী, হাবিব রহমান প্রমুখ।

উল্লেখ্য, সাতক্ষীরার তালা উপজেলার খোকসার ১৬ বছর বয়সী বিউটি মন্ডল কিছুদিন আগে সাইবার বুলিং এর শিকার হয়ে আত্মহত্যা করে। দরিদ্র কৃষক পরিবারের সন্তান বিউটি মন্ডল ২০২০ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্তের সাথে উত্তীর্ণ হয়। মেধাবী এই শিক্ষার্থী তারই গ্রামের এক বখাটে ছেলের দ্বারা সাইবার বুলিং এর শিকার হয়ে নিজের সুন্দর জীবন শেষ করে দেয় সাথে সাথে শেষ হয় তার মা বাবার স্বপ্ন। তার মা-বাবার স্বপ্ন বাঁচিয়ে রাখার জন্য বিপুলের পড়াশুনা চালিয়ে যাওয়া অনেক জরুরী। তার এই স্বপ্ন কে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার বিজয়ী সাদাত রহমান একাত্মতা জানিয়েছিলেন। তার পড়াশুনা চালিয়ে যাওয়ার জন্য তাকে একটি সুন্দর পরিবেশ এবং সুন্দর ভবিষ্যৎ উপহার দেওয়ার জন্য সাদাত সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলেন।
কলেজ কর্তৃপক্ষ এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে আবাসিক ব্যবস্থাসহ বিপুল মন্ডলকে তাদের স্কুলে ভর্তির ব্যবস্থা করার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছিলেন।

প্রতিশ্রুতি বাস্তবায়নকারী সাদাত রহমান মুঠোফোন যোগে সাংবাদিকদের এই আশাবাদ ব্যক্ত করে বলেন, বিপুল মন্ডল পড়ালেখা শিখে প্রতিষ্ঠিত হয়ে সাদাত রহমানের মতো দেশের নির্যাতিত মানুষের জন্য কাজ করবে ও বিশ্বের দরবারে নিজেকে নতুন ভাবে উপস্থাপন করতে পারবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার শিবপুরে এমএসপি ও এমএনপি সদস্যের সমন্বয় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্বয় সভাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার দায়িত্বপ্রাপ্ত মহিলা সাংসদ বিথীকা বিনতে হোসেনের সাথে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাত

জাতীয় সংসদের সংরক্ষিত (মহিলা) আসন-৩২৪ এর সংসদ সদস্য সাতক্ষীরা-১,২,৩,৪ আসনের দায়িত্বপ্রাপ্ত মহিলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস

“সবুজ জ্বালানির ব্যবহার বাড়াই, নির্মল বায়ুর নীল আকাশ চাই এই স্লোগানকে সামনেবিস্তারিত পড়ুন

  • ৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহ
  • সাতক্ষীরায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতাসহ ২ জনের মৃত্যু
  • সাতক্ষীরায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার ভোমরা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্বয় সভা
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নি.খোঁজ, থানায় সাধারণ ডায়েরি
  • সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন, সভাপতি মনিরুল বেলালী, সেক্রেটারি মনিরুল ফারুকী
  • সাতক্ষীরায় চঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গু.ম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি’কে আ.টক করেছে পুলিশ
  • সাতক্ষীরায় কৃষি ব্যাংকের কর্মকর্তাদের সম্মেলন অনুষ্ঠিত
  • মানুষের দ্বারে দ্বারে পায়ে হেঁটে দাওয়াতি কার্যক্রমে সাতক্ষীরা জেলা জামায়াত আমির
  • সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী
  • সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন