শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অদ্ভূত কাণ্ড, স্বামীর গলায় শিকল বেঁধে বের হলেন রাস্তায়!

ইতোমধ্যে এসে গিয়েছে করোনার ভ্যাকসিন। তা সত্ত্বেও করোনার নতুন স্ট্রেন নিয়ে আতঙ্ক বাড়ছেই। বিশ্বের বহু দেশে নতুন করে জারি হয়েছে লকডাউন। কঠোর হয়েছে করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ।

এই পরিস্থিতিতে বাইরে ঘোরার জন্য অদ্ভুত কাজ করে বসলেন কানাডার এক নারী।

নিজের স্বামীকেই কুকুরের মতো শিকল দিয়ে বেঁধে রাস্তায় ঘুরলেন! হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। নেটদুনিয়াতেও রীতিমতো ভাইরাল এই ছবি। তবে এই কাণ্ড করে রেহাই পাননি তিনি।

ওই নারী এবং তার স্বামীকে ৩ হাজার ডলার জরিমানাও দিতে হয়েছে।

জানা গেছে, ঘটনাটি কানাডার কুইবেক শহরের। যেখানে নতুন করে করোনা সংক্রমণ চিন্তা বাড়িয়েছে স্থানীয় প্রশাসনের। ফলে রাত আটটার পর সেখানে জারি থাকছে জরুরি অবস্থা।

তবে এই সময় যে কেউ নিজের পোষা কুকুরকে নিয়ে রাস্তায় ঘুরতে বের হতে পারেন, সেক্ষেত্রে ছাড় আছে। অভিযুক্ত নারী বাইরে বের হওয়ার জন্য ফন্দি করেন। আর তাতেই এমন কাণ্ড! স্বামীর সঙ্গে বাইরে বের হওয়ার জন্য তাকেই কুকুরের শিকল পরিয়ে দু’জনে রাস্তায় ঘুরতে বের হন।

শেষরক্ষা অবশ্য হয়নি। এক পুলিশ কর্মকর্তা ওই নারীকে আটক করায় সব ফাঁস হয়ে যায়।

এ ধরনের কাজের জন্য তাকে এবং তার স্বামীকে ১৫০০ ডলার করে জরিমানা করা হয়।

তবে জানা গেছে, জরিমানা হওয়ার পরও দু’জনেই নাকি খুশি মনে তা দিয়ে দিয়েছেন। পাশাপাশি এও জানান, করোনার কারণে জারি হওয়া জরুরি অবস্থার জন্যই তারা এমন কাজ করেছেন। আপাতত সোশ্যাল মিডিয়ায় এই খবর ভাইরাল। ওই নারীর এমন কাণ্ড দেখে অবাক নেটিজেনরা।
সূত্র: ডেইলি মেইল, ইভিনিং স্ট্যান্ডার্ড, মাদারশিপ

একই রকম সংবাদ সমূহ

মার্কিন ভিসা প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশনা

মার্কিন ভিসার জন্য আবেদনকারী অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসিবিস্তারিত পড়ুন

বিশ্বকাপে ফেভারিট স্পেন, ব্রাজিল-আর্জেন্টিনার সম্ভাবনা কেমন

আর মাত্র কয়েকদিন পরই শুরু হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ওবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
  • ড. খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
  • মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম
  • বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
  • রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ এজেন্সির লাইসেন্স বাতিল
  • মালয়েশিয়া দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর বিদেশ সফর
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • ক্যানসারের চিকিৎসায় আশার আলো: ইনজেকশনে সম্পূর্ণ টিউমার নির্মূল সম্ভব
  • ২ কর্মদিবসে মিলবে মার্কিন অভিবাসী ভিসা
  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প
  • যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও