সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় খাদ্য নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

“জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য” প্রতিপাদ্যে মুজিববর্ষে কোভিড -১৯ এর স্বাস্থ্য বিধি অনুসরণ করে কলারোয়ায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক খাদ্য নিরাপত্তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

কলারোয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম।

মঙ্গলবার (১৯ জানুয়ারী) বেলা ১১টার দিকে কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের দাপ্তরিক প্রধান, সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা ফুড ইন্সপেক্টর শাহিন সুলতানা, সাধারণ ভোক্তা, ফল, পোল্ট্রি, মিষ্টি, ফাস্টফুড ব্যবসায়ী। ডেইরি, বেকারীর মালিক, ক্যাব প্রতিনিধি প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন বলেন- বর্তমানে আমাদের দেশের কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত লাভের আশায় খাদ্যে ভেজাল ও বিষাক্ত কেমিক্যাল স্প্রে মিশিয়ে থাকে। এগুলো রোধে সরকার বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ নিতে যাচ্ছে।

তিনি আরো বলেন – সরকার ইতিমধ্যেই ৩০টির ও বেশী জেলাতেই ভ্রাম্যমাণ মোবাইল ফুডল্যাব চালু করেছেন নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য। তবে আমি আপনাদের জ্ঞাতার্থে বলছি কিছু কিছু খাদ্য ভেজাল হলেও অনিরাপদ নয়, আবার কিছু খাদ্য ভেজাল হলে কিডনি ও হৃদ রোগের ঝুকি থেকে যায়।

অনুষ্ঠানে নিরাপদ খাদ্য নিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন অনুষ্ঠানের সভাপতি কৃষি অফিসার কৃষিবীদ রফিকুল ইসলাম, সাংবাদিক সরদার জিল্লুর রহমান।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোখলেছুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল