বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বগুড়ায় চলছে বউ মেলা, যেতে পারবেন না জামাই’রা

বগুড়ার গাবতলীর ঐতিহ্যবাহী পোড়াদহের জামাই মেলার পর বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বসেছে বউ মেলা। এলাকার নতুন বউসহ নারী-শিশু দলে দলে আসছেন এ মেলায়। দোকানি ছাড়া কোন পুরুষ মানুষকে ঢুকতে দেওয়া হয় না মেলা চত্বরে। এ কারণে স্বাচ্ছন্দ্যে নিজের পছন্দ মত জিনিস কিনতে পারছেন নারীরা। মেলা উপলক্ষে এলাকায় চলে নানা আনন্দ উৎসব।

বগুড়ার গাবতলী উপজেলার পোড়াদহ মেলার পর মহিষাবান ত্রিমোহনীতে এ বউ মেলায় হরেক খেলনা ও পণ্যের পসরা সাজিয়ে মেলায় দৃষ্টি আকর্ষণ করছেন দোকানিরা। পুরুষবিহীন মেলায় স্বাচ্ছন্দ্যে পছন্দমত জিনিস কিনতে পেরে খুশি নারীরা।
মেলায় আগত গাইবান্ধার কুলসুম বেগম জানান, বোনের বাড়িতে মেলা উপলক্ষে আসা। দুদিন আগে দহপাড়া গ্রামে এসে বৃহস্পতিবার ভাগনিদের নিয়ে মেলাতে এসেছেন।

১০ বছরের ববি জানায়, মেলায় চুড়ি মালা ফিতা কিনেছে। নাগরদোলায় উঠেছে। আরো কিছুক্ষণ পর বাড়িতে যাবে।
মেলায় পুরুষ দোকানির পাশাপাশি নারীরাও দোকান খুলে বসেছেন। সকাল থেকে বেচা বিক্রিতে সন্তুষ্ট দোকানিরা।

নিরাপত্তা নিয়ে বেশ সজাগ এলাকাবাসী। আয়োজক কমিটির সদস্যরা নিজেরা সব ধরনের দায়িত্ব পালন করছে নারী শিশুদের নিরাপত্তার বিধানে।
আয়োজক কমিটির সভাপতি জাজেদুর রহমান জানান, ২৮ বছর ধরে এলাকার নারীদের সম্মান রক্ষা এবং নির্বিঘ্নে কেনা কাটার সুবিধার কথা চিন্তা করে এ মেলার আয়োজন করা হয়। একদিনের এ মেলায় প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকা বেচাকেনা হয়।

একই রকম সংবাদ সমূহ

অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জনবিস্তারিত পড়ুন

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

বসিয়েছিলেন ২০টি সিসিটিভি ক্যামেরা, ঘুমাতেন কবুতরের ঘরে, তবু শেষরক্ষা হয়নি

গ্রেপ্তার এড়াতে পুলিশের ওপর নজরদারি করার জন্য গ্রামের প্রধান সড়ক থেকে নিজবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা
  • সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা
  • অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী
  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে