সাতক্ষীরা পৌরসভায় নবনির্বাচিত কাউন্সিলর মারুফ ও রাবেয়াকে ফুলেল শুভেচ্ছা


সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন ইজিবাইক চালক কমিটির নেতৃবৃন্দ’র পক্ষ থেকে পৌরসভা ৬নং ওয়ার্ড নব-নির্বাচিত কাউন্সিলর মারুফ আহমেদকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।
বুধবার সকালে ৬নং ওয়ার্ড নব-নির্বাচিত কাউন্সিলর অফিসে ইজিবাইক চালক কমিটির নেতৃবৃন্দ’র পক্ষ থেকে নব-নির্বাচিত কাউন্সিলর মারুফ আহমেদকে ইজিবাইক চালক কমিটির ফুলেল শুভেচ্ছা প্রদান করেন মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন ইজিবাইক চালক কমিটির সভাপতি আশরাফুল গাজী, সাধারণ সম্পাদক তোতা মিয়া, সহ-সভাপতি আলমগীর হোসেন, আশরাফুল, যুগ্ন সম্পাদক দেলোয়ার হোসেন, সবুর, সাংগঠনিক আল আমিন, আঃ রহিম, রনিসহ ইজিবাইক চালক কমিটির নেতৃবৃন্দ প্রমূখ। এসময় পৌরসভা ৬নং ওয়ার্ড নব-নির্বাচিত কাউন্সিলর মারুফ আহমেদ বলেন ইজিবাইক চালক কমিটির সার্বিক সহযোগিতা করা হবে।
ফুলে ফুলে সিক্ত পৌর নব-নির্বাচিত কাউন্সিলর রাবেয়া পারভীন
সেলিম হোসেনঃ সাতক্ষীরা জেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নানের সহধর্মীনি পৌরসভার ৭,৮ ও ৯ ওয়ার্ড নব-নির্বাচিত সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন ফুলে ফুলে সিক্ত হয়েছেন। ১৪ ফেব্রুয়ারী পৌরসভা নির্বাচনে পৌরসভার ৭,৮ ও ৯ ওয়ার্ড থেকে মানুষের সিক্ত ভালবাসায় সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে রাবেয়া পারভীন বিজয়ী হয়। তিনি বিজয়ী হয়ে পৌর ৭,৮ ও ৯ ওয়ার্ডে মানুষের দারে দারে শুভেচ্ছা বিনিময় করতে ছুটে যান। রইচপুরবাসি শত শত মানুষসহ পৌরসভার অনেকে এই নব-নির্বাচিত সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীনকে ফুলেল শুভেচ্ছা জানাই। এসময় তিনি বলেন আমাকে ভোট দিয়ে বিজয়ী করায় পৌর ৭,৮ ও ৯ ওয়ার্ডবাসির সকলের ধন্যবাদ ও অভিনন্দন জানাই। তিনি আরও বলেন পৌর ৭,৮ ও ৯ ওয়ার্ডে সার্বিক সহযোগিতা ও উন্নয়নের চেষ্টা করা হবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন সব সময় আমি আপনাদের পাশে থেকে সকলের সহযোগিতা ও পৌর এই ৩টি ওয়ার্ডে উন্নয়নের কাজ করতে পারি।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরস্কার বিতরণী
হাফিজুল ইসলাম, সাতক্ষীরা: জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার সাত উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান
সাতক্ষীরার সাত উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে পরিচ্ছন্নতাবিস্তারিত পড়ুন

দিনভর ভোমরা ইউনিয়ন ঘুরে মানুষের খোঁজখবর নিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
সাতক্ষীরা সদর উপজেলার ৬ নম্বর ভোমরা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্থানীয় মানুষের সমস্যাবিস্তারিত পড়ুন


