রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় বঙ্গবন্ধু ম্যারাথন দৌড় প্রতিযোগীতা সম্পন্ন

দেবহাটায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন দৌড় প্রতিযোগীতার সম্পন্ন হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় উক্ত মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ম্যারাথনটি সখিপুর সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ মাঠ থেকে শুরু হয়ে দেবহাটা সরকারি বিবিএমপি হাইস্কুল মাঠে যেয়ে শেষ হয়।

ম্যারাথন প্রতিযোগীতায় উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান।

সমাপনি অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের সঞ্চলনায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইয়াসিন আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতু মির, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অফিসার ডাঃ আব্দুল লতিফ, সমাজসেবা অফিসার অধির কুমার গাঈন, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন।

অন্যান্যদের মধ্যে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার মনিরুজ্জামান, প্রাথমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল, আবুল হোসেন, আকবর আলী, আল্পনা অধিকারী, সরকারি কেবিএ কলেজের রোভার লিডার আবু তালেব সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

ম্যারাথনে অংশ নেওয়াদের মধ্যে সখিপুরের আনোয়ারুল ইসলাম প্রথম, ইমরান হোসেন ২য় এবং মাসুম বিল্লাহ ৩য় স্থান অর্জণ করেন।

একই রকম সংবাদ সমূহ

জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বলেছেন, নারীরা বুঝতে পেরেছিল যে জান্নাতেরবিস্তারিত পড়ুন

দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া এলাকায় আদালতের নিষেধাজ্ঞা ও ১৪৫বিস্তারিত পড়ুন

দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট (SAFAL forবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন
  • দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ