রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইউপি নির্বাচনের জন্য তৃণমূলের রেজুলেশন চেয়েছে আ.লীগ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য সংগঠনের সকল জেলা ও মহানগর শাখাকে তৃণমূলের রেজুলেশন পর্যায়ক্রমে কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের কেন্দ্রীয় দফতর থেকে এ নির্দেশ দেয়া হয়।

দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশন আগামী ১১ এপ্রিল প্রথম ধাপে ২০টি জেলার ৬৩টি উপজেলার ৩২৩টি ইউনিয়নে ভোটগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। একইভাবে নির্বাচন কমিশন বিভিন্ন ধাপে সারাদেশের প্রায় সাড়ে চার হাজার ইউনিয়নে ভোটগ্রহণ করবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে আওয়ামী লীগের সুনির্দিষ্ট গঠনতান্ত্রিক বিধি মোতাবেক তৃণমূলের রেজুলেশনের প্রয়োজনীয়তা রয়েছে।

এতে বলা হয়, প্রথম ধাপে ৩২৩টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের ক্ষেত্রে আওয়ামী লীগের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ২৮(৩)(ঙ) অনুযায়ী আগ্রহী প্রার্থীদের প্যানেল তৈরির জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগ বর্ধিত সভার আয়োজন করবে এবং আলাপ-আলোচনার মাধ্যমে প্রার্থীদের একটি প্যানেল সুপারিশের জন্য কেন্দ্রে প্রেরণ করবে। উক্ত প্যানেলটি জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকদের (মোট ৬ জন) যুক্ত স্বাক্ষরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে দফতর বিভাগে জমা প্রদানের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রার্থী প্যানেল তৈরির ক্ষেত্রে নিম্নোক্ত নির্দেশনা অনুসরণ করার অনুরোধ জানানো যাচ্ছে; আওয়ামী লীগের গঠনতন্ত্রের ২৮(৩) ধারা অনুযায়ী ইউনিয়ন, উপজেলা ও জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের পরামর্শ গ্রহণপূর্বক কমপক্ষে তিনজনের একটি প্যানেল প্রস্তাব করতে হবে। নির্বাচনী আইন, নীতিমালা ও বিধিমালা অনুযায়ী প্রস্তাবিত প্রার্থীদের নামের (জাতীয় পরিচয়পত্র অনুযায়ী)সঙ্গে প্রয়োজনীয় তথ্য প্রেরণ করতে হবে। উল্লেখ্য, প্রার্থীদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং রাজনৈতিক পরিচিতি সম্বলিত একটি সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত অবশ্যই প্রেরণ করতে হবে, এটি বাধ্যতামূলক।

একই রকম সংবাদ সমূহ

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তি সৃষ্টিরবিস্তারিত পড়ুন

মানুষের দুর্ভোগ কমাতে নেতা-কর্মীদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের চলমান জ্বালানি সংকটে ভুক্তভোগী সাধারণ মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা কমবিস্তারিত পড়ুন

  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী
  • আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে: হুইপ দুলু
  • হাসিনা কুমিল্লার মানুষকে কেন দেখতে পারতেন না, কারণ জানালেন আসিফ
  • কুমিল্লা-নোয়াখালীকে আলাদা বিভাগ ঘোষণার দাবি জামায়াত আমিরের
  • ২০১৩ সালের চুক্তির আওতায় হাসিনাকে কি ফেরত পাঠাবে ভারত
  • প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
  • লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • সনাতনীদের ‘ভোট ব্যাংক’ ভাবার ধারণা ভেঙে দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আন্দোলনের হুমকি নয়, সরকারকে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে পরামর্শ দিন: রিজভী
  • পররাষ্ট্রনীতিতে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়া হচ্ছে: হুমায়ুন কবির
  • আমি ফিরে এসেছি মানুষ ও দেশের জন্য: মির্জা আব্বাস
  • স্থায়ী কমিটির সভাপতি নিয়ে বিরোধ : বিরোধীদল ওয়াকআউট করলেও বসেছিলেন এমপি হাসনাত