মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মোদিবিরোধী আন্দোলন করলে কঠোর ব্যবস্থা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত ১০ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের সময় মোদিবিরোধী আন্দোলনের নামে কেউ রাষ্ট্রের সুনাম নষ্ট করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (১৪ মার্চ) মুজিববর্ষ ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মনিরুল ইসলাম, পিপিএম (বার), বিপিএম (বার)।
এদিনই পুলিশের বিশেষ শাখায় (এসবি) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদায়ন হয়েছে মনিরুল ইসলামের।

সংবাদ সম্মেলনে মোদিবিরোধী আন্দোলনের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে ৫টি দেশের রাষ্ট্রপ্রধান আসবে। এ সময় কাউকে আন্দোলন না করার অনুরোধ করছি। তবে, কেউ রাষ্ট্রের সুনাম নষ্ট করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, রাজধানীতে বেশকিছু উন্নয়ন প্রকল্প চলমান আছে। ফলে চলাচলের রাস্তা কিছুটা সংকুচিত হয়ে গেছে। আগামী ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত জাতীয় প্যারেড গ্রাউন্ডে ‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে এ অনুষ্ঠান হবে। এ সময় ভিআইপিদের চলাচলের জন্য জনসাধারণের চলাচলে কিছুটা ভোগান্তি হতে পারে। ট্রাফিক ব্যবস্থা কিছুটা বিঘ্নিত হতে পারে। এ জন্য নগরবাসীকে গন্তব্যে পৌঁছাতে হাতে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় নিয়ে বের হতে অনুরোধ করেন মনিরুল ইসলাম।

তিনি বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে কোনো দুর্ভোগ না হয়, তবুও ক্ষেত্র বিশেষে হতে পারে। এ জন্য রাষ্ট্রীয় সম্মানের কথা চিন্তা করে নগরবাসীকে এসব ভোগান্তি মেনে নেওয়ার আহ্বান জানান মনিরুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

শরিকদের মধ্যে মতভিন্নতা থাকতে পারে, বিভেদ নেই: তারেক রহমান

ফ্যাসিস্ট সরকার পতনের যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর মধ্যে মতভিন্নতা থাকতে পারে, তবেবিস্তারিত পড়ুন

দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিক্তিক নিয়োগবিস্তারিত পড়ুন

ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রকৃত উপকারভোগীর কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা কার্যকর, স্বচ্ছবিস্তারিত পড়ুন

  • মশা নিধনে দেশীয় উদ্ভাবনের পরীক্ষামূলক প্রয়োগের আহ্বান মির্জা ফখরুলের
  • গ্রেপ্তার মেজর মোজাফফরের বিচার হবে সামরিক আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ভারত থেকে বাংলাদেশে আসছে ২০০ ব্রডগেজ রেলকোচ, সরবরাহ শুরু আগস্টে
  • বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া
  • পরাজয়ে শুরু সিরিজ জয়ে শেষ জিম্বাবুয়ে সফর
  • জুলাই সনদ বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল
  • নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি
  • হেফাজতের সমাবেশে হামলায় ৬১ জনের মৃত্যুর তথ্য মিলেছে : চিফ প্রসিকিউটর
  • বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য, গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা
  • সরকারের আগাম পদক্ষেপের কারণে বন্যায় ক্ষয়ক্ষতি কম হয়েছে: পার্বত্য প্রতিমন্ত্রী