বুধবার, নভেম্বর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনা সংক্রমণ রোধে হজের বিশেষ নির্দেশনা সৌদির

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করতে বিশেষ নির্দেশনা দিয়েছে সৌদি সরকার। তারা বলছে, এ বছর শুধু ১৮ থেকে ৬০ বছর বয়সীরা হজে অংশ নিতে পারবেন। আর ১৮ বছরের নিচে এবং ৬০ বছরের ওপরে কেউ অংশ নিতে পারবেন না।

সম্প্রতি সৌদি আরব থেকে প্রকাশিত ওকাজ পত্রিকা বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে।

তারা জানিয়েছে, হজে অংশগ্রহণকারীদের সৌদি আরবে অবতরণের কমপক্ষে এক সপ্তাহ আগে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করতে হবে।

এ ছাড়া সৌদি আরবে অবতরণের ৭২ ঘণ্টা আগে করা কোভিড-১৯ পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্টও সঙ্গে রাখতে হবে এবং সৌদি আরবে আসার পর ৭২ ঘণ্টা কোয়ারেন্টিনে থাকতে হবে।

দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রতিটি গ্রুপ হবে ১০০ জনের। সৌদিতে গিয়ে আবার পিসিআর টেস্ট করতে হবে এবং নেগেটিভ রিপোর্ট আসার পর কোয়ারেন্টিন সমাপ্ত করতে হবে।

হজের সময় স্বাস্থ্য প্রটোকল প্লান অনুযায়ী হাজী এবং হজের কর্মীরা আলাদা ব্যাজ পরিধান করবেন। পাশাপাশি পরস্পরের মাঝে অন্তত দেড় মিটার দূরত্ব রাখতে হবে বলে সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তুরস্কের আন্তালিয়া যাওয়ার পথেবিস্তারিত পড়ুন

২০২৭ সালে বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন

সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ীবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ কার্যত শেষ, দাবি ট্রাম্পের

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ সামরিকভাবে কার্যত শেষ বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্টবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত হাসিব ফাতমী সহ ৪ জনের জয়
  • দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
  • সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিশুসহ সাত বাংলাদেশি নিহত, আহত ১৫
  • স্বৈরাচারী আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
  • মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করল তুরস্কের পার্লামেন্ট
  • সারা জীবন মুসলিম ছিলাম, অথচ জানতামই না: মার্কিন তরুণী অ্যাঞ্জেলা
  • যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয়
  • রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
  • রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চাইল বাংলাদেশ
  • সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির
  • চালু হচ্ছে না যুক্তরাষ্ট্রের ‘ডিভি লটারি’
  • সংসদীয় কূটনীতির মাধ্যমে বাংলাদেশ-ব্রিটেন সম্পর্ক জোরদারে অঙ্গীকার