শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ২য় ও ৩য় খেলায় বেনাপোল ও সাতক্ষীরার জয়

কলারোয়ায় ৩২দলীয় ক্লেমন কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় সাতক্ষীরার বেঙ্গল ক্রিকেট একাডেমীকে ৯ উইকেটে হারিয়েছে বেনাপোল ক্রিকেট একাডেমী।

আর তৃতীয় খেলায় যশোর ক্রিকেট একাডেমীকে ২৮ রানে হারিয়েছে সাতক্ষীরার শুভাষীনি ক্রিকেট একাডেমী।

২১ মার্চ (রবিবার) সকালে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল মাঠে কলারোয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও কলারোয়া ক্রিকেট একাডেমীর আয়োজনে টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় সাতক্ষীরার বেঙ্গল টাইগার ক্রিকেট একাডেমী টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব্যাটিংয়ে নেমে তারা নির্ধারিত ২০ ওভরের খেলায় ১৮ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ১১০ রান করতে সক্ষম হয়।
দলের পক্ষে রামিম ২৫বলে ২৮রান, ওয়ারিশ ১৪বলে ২৫রান ও রবিউল ১৪বলে ২৫রান করেন।

বোলিংয়ে বেনাপোল ক্রিকেট একাডেমীর পক্ষে এনামুল ৪ ওভারে ২৬ রান দিয়ে ৪ উইকেট, রনি ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট ও মহিবুল, ফিরোজ ১টি করে উইকেট লাভ করেন।

বেনাপোল ক্রিকেট একাডেমী ১১১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১২ ওভারে ১টি উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায়।

দলের পক্ষে ফিরোজ ৪৩ বলে ৭৬ রান, রনি ১৭ বলে ১৭ রান ও নাছির ১৫ বলে ১২ রান করেন।

বোলিংয়ে সাতক্ষীরা বেঙ্গল টাইগার ক্রিকেট একাডেমীর আলিম ১টি উইকেট লাভ করেন।

ফলে বেনাপোল ক্রিকেট একাডেমী ৯ উইকেটের বিশাল জয় পায়।

একই মাঠে বিকালে টুর্নামেন্টের তৃতীয় খেলায় সাতক্ষীরার শুভাষীনি ক্রিকেট একাডেমী টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৫ রান করতে সক্ষম হয়।

দলের পক্ষে হৃদয় ৩১ বলে ৩৯ রান, হাসিব ২২ বলে ৪৪ রান ও বুশ ১০ বলে ২১ রান করেন।

বোলিংয়ে যশোর ক্রিকেট একাডেমীর পক্ষে মহাসিন, দিপজয় ও ভবেন ২টি করে উইকেট লাভ করেন।

১৫৬ রানের টার্গেটে যশোর ক্রিকেট একেডেমী ১৬ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৭ রান করতে সক্ষম হয়।
দলের পক্ষে মহাসিন ৭ বলে ২০ রান, ভবেন ২২ বলে ১৭ রান ও শাওন, আবদুল্লাহ ১৪ রান করে করেন।

বোলিংয়ে সাতক্ষীরার পক্ষে হাসিব ৪ ওভারে ১৬ রান দিয়ে ৪টি, দিনার ও হৃদয় ২টি করে উইকেট লাভ করেন।

ফলে সাতক্ষীরা ক্রিকেট একাডেমী ২৮ রানে জয়লাভ করে।

আম্পায়ারের দায়িত্ব পালন করেন সাকিব, শাওন ও মিলন।

স্কোরারের দায়িত্ব পালন করেন মুরাদ, তুষার, সাঈফ, রুহুল ও মিরাজ।

ধারাবিবরণীতে ছিলেন জাহাঙ্গীর হোসেন ও সানবিম করিম সিয়াম।

ক্রিকেট প্রেমী অনেক দর্শকের পাশাপাশি খেলাটি উদ্বোধন করেন কলারোয়া উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, ক্রিড়া সংগঠক রেজাউল করিম লাভলু, কলারোয়া ক্রিকেট একাডেমীর কোচ ও পরিচালক নাজমুল হাসনাইন মিলন, ক্রিকেট প্রেমী রাব্বি, রিসাত, প্রিন্স, তপু, সিয়াম প্রমুখ।

২২মার্চ (সোমবার) একই মাঠে ক্লেমন কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের চতুর্থ ও ৫ম ম্যাচ অনুষ্ঠিত হবে বলে আয়োজক কমিটি জানান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃত্বের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ঢাকা মহানগর ছাত্রদল নেতা আবিরের

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান এবং সাধারণ সম্পাদক অর্ঘ্য বিনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম

সাতক্ষীরা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়কবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ
  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান