সোমবার, আগস্ট ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেঁড়াগাছিতে চেয়ারম্যান প্রার্থীতা প্রত্যাহার বিএনপি নেতা রানার

কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা মফিজুল ইসলাম রানা সংবাদ সম্মেলনের মাধ্যমে তার মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

রবিবার (২১ মার্চ) বিকালে কেঁড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারের রানা এন্টারপ্রাইজে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে নিজের প্রার্থীতা প্রত্যাহারের ঘোষনা দেন উপজেলা যুবদলের সদস্য ও বর্তমানে ইউপি সদস্য মফিজুল ইসলাম রানা।

দলীয় সিদ্ধান্তের প্রতি সহমত পোষণ করে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমি আগামি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় সিদ্ধান্ত হলো- স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করবে না। সেহেতু দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে নির্বাচন থেকে নিজের মনোনয়ন পত্র প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করেছি। ২/১ দিনের মধ্যেই রিটার্নিং অফিসারের অফিসে প্রার্থীতা প্রত্যাহারের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবো।’

এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা যুবদলের সদস্য জিয়াউর রহমান, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু বক্কর শেখ, ইউনিয়ন বিএনপির সহ.সভাপতি সোহরাব হোসেন, প্রচার সম্পাদক আব্দুল লতিফ, বাবর আলী, ইউনিয়ন তাঁতীদলের সভাপতি জহুরুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আক্তারুজ্জামান আক্তার, ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন,যুবদলের সদস্য শামীম হোসেন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন

কলারোয়ায় হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর এর উদ্বোধন করা হয়েছে। এবিস্তারিত পড়ুন

কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা

শনিবার সকাল ১১টায় হাইস্কুল মার্কেটে কলারোয়া ফুটবল মাঠ কে সংরক্ষণ ও তদারকিরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল বাজার থেকে নারানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়বিস্তারিত পড়ুন

  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা