শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাড়ির সবাইকে অজ্ঞান করে চুরি, ২৪ ঘণ্টায়ও জ্ঞান ফেরেনি

ময়মনসিংহের নান্দাইলে টিনের বেড়া কেটে এক পরিবারের ৫ জনকে অজ্ঞান করে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২০ মার্চ) দিবাগত রাতে উপজেলার আচারগাঁও ইউনিয়নের চাঁনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অজ্ঞান হওয়া ব্যক্তিরা হলেন, চাঁনপুর গ্রামের হোসেন আলী (৫৫), তার শ্বাশুড়ি ফিরোজা (৭৫) তার স্ত্রী জমিলা (৪৫), পুত্রবধূ আসমা (৩০), এবং নাতী এয়াসিন (১১)।

ভুক্তভোগী হোসেন আলীর ছেলে মো. সাত্তার বলেন, আমি ঢাকায় কাজ করি। দুপুরের দিকে প্রতিবেশীরা ফোন করে বলে আমার পরিবারের ৫ জনকে অজ্ঞান করে চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই আমি ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হই। সন্ধ্যার পর বাড়িতে এসে দেখি মা, বাবা, স্ত্রী সন্তান সবাই ঘরের ভিতরে অজ্ঞান হয়ে পড়ে আছে। তাদেরকে কেউ হাসপাতালেও নেয়নি। এমনকি থানাতেও কেউ কোনো খবর দেয়নি।

তিনি আরও বলেন, আমি ঢাকা থেকে ফেরার পর প্রায় ২০ ঘন্টা আমার মায়ের জ্ঞান কিছুটা ফিরলেও এখনও বাকি চারজন অজ্ঞান হয়ে আছেন। সোমবার (২২ মার্চ) সকালে হাসপাতালে নিয়ে যাব।

কিছুটা জ্ঞান ফিরলে হোসেন আলীর স্ত্রী জমিলা জানান, রাতের বেলা ঘুমের পর কি হয়েছে, তিনি বলতে পারছেন না। তবে তার গলায় থাকা স্বর্ণের চেইন নেই।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ বলেন, বিষয়টি কেউ থানায় এখন পর্যন্ত জানায়নি। তবে খোঁজ নেয়ার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে।

একই রকম সংবাদ সমূহ

হঠাৎ ‘উঠে দাঁড়াল’ ঝড়ে উপড়ে পড়া গাছ, এলাকায় চাঞ্চল্য

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঝড়ে পড়ে যাওয়া একটি গাছের ডালপালা কাটার পর সেটি আবারবিস্তারিত পড়ুন

বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা

দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ২০২৬ ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশনবিস্তারিত পড়ুন

দৌলতদিয়ায় ফেরি থেকে পড়ে যাওয়া বাস উদ্ধার

রাজবাড়ী দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাট থেকে নদীতে পড়ে যাওয়া বাসটি উদ্ধারবিস্তারিত পড়ুন

  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব’র জরুরী সাধারণ সভা
  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা