বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মোবাইল গেম খেলা নিয়ে বন্ধুর ছুরিকাঘাতে কিশোর খুন

যশোর সদর উপজেলার এনায়েতপুরে বন্ধুর ছুরিকাঘাতে রাকিব হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

রবিবার (২১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে মোবাইল গেম খেলাকে কেন্দ্র করে সোহান নামে এক কিশোর তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করে।

নিহত রাকিব হোসেন ওই গ্রামের হাফিজুর বিশ্বাসের ছেলে। সে হাশিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। অভিযুক্ত সোহান একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

নিহতের দাদী আনোয়ারা বেগম বলেন, রাত ৮টার দিকে বাড়ির পাশের মাঠে মোবাইলে গেম খেলছিল রাকিব। এসময় সোহানের সঙ্গে তার তর্কবিতর্ক হয়। একপর্যায়ে সোহান রাকিবের বুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার দেলোয়ার হোসেন খান বলেন, রাকিবের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। যে কারণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু ঘটে।

এ বিষেয় কোতোয়ালী থানার ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। হত্যায় জড়িতকে আটকের জন্য পুলিশ অভিযান শুরু হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন। ICTবিস্তারিত পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্নবিস্তারিত পড়ুন

এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে: ইসি সচিব

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এবিস্তারিত পড়ুন

  • ৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা
  • অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিগগিরই সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতরা ৩ ক্যাটাগরিতে মাসিক সম্মানী পাবেন
  • প্রতিশোধ-সংঘাতের রাজনীতি আর দেখতে চাই না: রাষ্ট্রপতি
  • উপজেলা নির্বাচনে নিষিদ্ধ পোস্টার-মিছিল
  • ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • কমিশনের প্রস্তাব কাটছাঁট করে নতুন পে স্কেল অনুমোদন, যেসব জায়গায় পরিবর্তন হলো
  • কার পেনশন কত বাড়বে
  • ‘আমি তোমাদেরই লোক’ : ঠাকুরগাঁওয়ে গণসংবর্ধনায় রাষ্ট্রপতি
  • সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা