মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ৫ দফা দাবিতে তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের স্মারকলিপি

বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ সাতক্ষীরা জেলা শাখার ৫ দফার দাবি আদায়ের লক্ষে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল ও জেলা শিক্ষা অফিসার এসএম আব্দুল্লাহ আল আমিন এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে। ২২ মার্চ জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে এ স্মারক লিপি প্রদান করা হয়।

৫ দফা দাবি আদায়ের লক্ষে সংগঠনের নেতৃবৃন্দরা স্মারক লিপিতে দাবি জানিয়েছেন (১) ৩য় শ্রেণী কর্মচারীদের নূন্যতম বেতন গ্রেড ১১তম প্রদান করতে হবে ও শিক্ষার্থী সংখ্যার অনুপাতে ৩য় শ্রেণী কর্মচারী সংখ্যা বৃদ্ধি করতে হবে। (২) পদের নাম পরিবর্তন করে অফিস সুপার, প্রশাসনিক কর্মকর্তা, হিসাবরক্ষণ কর্মকর্তা পদ সৃষ্টি করতে হবে ও পেশাগত উন্নয়নে কম্পিউটার সহ অন্যান্য বিষয়ে উচ্চতর ট্রেনিং এর দ্রুত ব্যবস্থা করতে হবে। (৩) শিক্ষা মন্ত্রনালয়ের প্রণীত চাকুরী বিধি ২০১২ দ্রুত বাস্তবায়ন ও প্রজ্ঞাপন অনুযায়ী ম্যানেজিং কমিটি, গভর্নিং বডিতে কর্মচারীদের একজন সদস্য রাখার ব্যবস্থা করতে হবে। (৪) শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে শিক্ষক, অফিস সুপার, প্রশাসনিক কর্মকর্তা, হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে পদোন্নতির ব্যবস্থা করতে গ্রহণ হবে। (৫) সকল এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণ করতে হবে।

৫ দফা দাবিতে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে জেলা প্রশাসনের কর্মকর্তা (এনডিসি) আজহার আলীর কাছে ও জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে স্মারক লিপি প্রদান করেন বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. ইয়াছিন আলী, সাধারণ সম্পাদক মো. জুলফিকার আলি, জামির আলিসহ সংগঠনের নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিক্তিক নিয়োগবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেনবিস্তারিত পড়ুন

দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন

সাতক্ষীরার কৃতি সন্তান এবং সাংবাদিকতা জগতের পরিচিত মুখ সাইদুর রহমান সম্প্রতি ভারতস্থবিস্তারিত পড়ুন

  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • সাতক্ষীরায় বিএনপিএস ও অর্জন ফাউন্ডেশনের উদ্যোগে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক সংলাপ
  • সাতক্ষীরার রসুলপুরে আর্জেন্টিনা সাপোর্টারের স্ট্রোকে মৃত্যু
  • জলবায়ু সহনশীল বিকল্প কৃষি ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরের সাথে সংলাপ
  • সাতক্ষীরায় কৈখালী মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরা কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • সাতক্ষীরায় লিগ্যাল এইড’র মাধ্যমে গত ৬ মাসে ৮০ লক্ষাধিক টাকা আদায়
  • সাতক্ষীরায় বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, তিন প্রতিষ্ঠানে জরিমানা
  • ‘হাসিমুখে ফল উৎসব’-প্রবীণদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল ভিবিডি সাতক্ষীরা
  • সাতক্ষীরা সীমান্তে ৩৩ বিজিবি’র অভিযানে প্রায় পঁচিশ লক্ষ টাকার মালামাল জব্দ
  • সাতক্ষীরার কোমরপুরে চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত