শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রগতিশীল ছাত্রজোটের মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ২০

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের বিরোধীতা করে বিক্ষোভ কর্মসূচি পালনকালে প্রগতিশীল ছাত্র জোটের কর্মীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। হামলায় ছাত্রজোটের কর্মী ও সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার বিকালে এ হামলার ঘটনা ঘটে।

পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী ছাত্র জোটের কর্মীরাা টিএসসি থেকে মিছিল নিয়ে শাহবাগ ঘুরে ফের টিএসসিতে আসে।

এসময় আগে থেকেই অবস্থান নেয়া ছাত্রলীগের কর্মীরা বিক্ষোভকারীদের কাছ থেকে মোদির কুশপুত্তলিকা কেড়ে নেয়। এরপর তারা কাগজ পুড়িয়ে প্রতিবাদ জানায়। এরই মাঝে ছাত্রলীগের কর্মীদের সাথে হাতাহাতি শুরু হয়।
এক পর্যায়ে ডাবের খোসা, মোটরসাইকেলের হেলমেট, ইট-লাঠি দিয়ে দুই পক্ষ হামলা-পাল্টা হামলা করে।

এরপর ছাত্রলীগের কর্মীরা এগিয়ে গিয়ে ছাত্র জোটের কর্মীদের উপর হামলা করে।

ছাত্র জোট দাবি করেছে, তাদের ১৫/২০জন কর্মী আহত হয়েছে। হামলায় বেশ কজন সাংবাদিক আঘাতপ্রাপ্ত আহত হয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন

নতুন এক দেশ গঠনের স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধেবিস্তারিত পড়ুন

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েইবিস্তারিত পড়ুন

শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছেবিস্তারিত পড়ুন

  • টেকনাফে যৌথবাহিনীর অভিযানে গুলি বিনিময়, সেনাসদস্য আহত: আইএসপিআর
  • শেখ হাসিনার রেখে যাওয়া গুণ্ডা-পাণ্ডা গার্মেন্টসে আগুন দিচ্ছে: রিজভী
  • শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ১২০ ব‍্যক্তি ও প্রতিষ্ঠানের ব‍্যাংক হিসাব তলব
  • ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
  • বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে : রাষ্ট্রপতি
  • ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী
  • মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী
  • পরিদর্শক থেকে পদোন্নতি পেয়ে এএসপি হলেন যে ৭৮ কর্মকর্তা
  • ২০২৭ সালের ছুটির প্রজ্ঞাপন জারি: ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ দিন ছুটি
  • ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক
  • শান্ত গাজীপুর শিল্পাঞ্চলে কাজে ফিরেছেন শ্রমিকরা
  • বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান