মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ঝাউডাঙ্গায় স্বেচ্ছাসেবকলীগের সভায় জয়দেবকে দলীয় মনোনয়নের দাবি

সংগঠনকে গতিশীল ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করার লক্ষে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়নের ছাতিয়ামতলায় দলীয় কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

ঝাউডাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আজিজুল ইসলাম আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, সদর উপজেলা আওয়ামী স্বোচ্ছাসেবক লীগের সভাপতি এ্যাড. ফারুক হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক-নির্দেশনা মুলক বক্তব্য রাখেন ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের সম্ভব্য দলীয় প্রার্থী জয়দেব কুমার ঘোষ। সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা স্বোচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, সংগঠনিক মেহেদী হাসান রনি, ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক অশোক কুমার ঘোষ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ইউনিয়ন কমিটির সদস্য ফয়জুর রহমান। বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, ৮নং ওয়ার্ড আ.লী সাধারণ বুলি হোসেন, স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড নেতা, শামীম হোসেন, আমিনুর ইসলাম, ৮নং ওয়ার্ড সভাপতি শহিদুল ইসলামসহ ৯নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সকল নেতা-কর্মি ও সমর্থকবৃন্দ।

সভায় বক্তারা জোর দাবি জানিয়ে বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি, তরুন ও জনপ্রিয় নেতা জয়দেব কুমার ঘোষকে আওয়ামীলগ দলীয় মনোনয়ন দেয়ার জন্য সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকের মাধ্যমে দলীয় প্রধানের দৃষ্টি আকর্ষন করেন।

সভাটি পরিচালনা করেন ৯নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য জননেতা তারিকুল ইসলামেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সাতক্ষীরা সরকারি কলেজে একাদশ শ্রেণিরবিস্তারিত পড়ুন

তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো সম্প্রীতি মেলা ২০২৬

”যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো”প্রতিপাদ্য বৈচিত্র্যের বন্ধনে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধবিস্তারিত পড়ুন

  • তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় দিনব্যাপী ‘সম্প্রীতি মেলা ২০২৬’
  • সাতক্ষীরায় “জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় কৃষি ও অকৃষিখাতে নারীদের অংশগ্রহণ” বিষয়ক কর্মশালা
  • শ্যামনগরে সুন্দরবনে বনদস্যু দমনের দাবীতে উত্তাল উপকূল, বনজীবীদের নৌ-বিক্ষোভ
  • অগ্রগতি সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মো. সেলিমুর রহমানের নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত
  • সাতক্ষীরায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
  • সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • সাতক্ষীরায় আব্দুর রাজ্জাকের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি
  • সাতক্ষীরা সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
  • শহীদ প্রেসিডেন্ট জিয়া বেঁচে থাকবেন কোটি মানুষের প্রাণে : প্রধান শিক্ষক মমিনুর