বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে আদালতের নির্দেশে ৭ মাস পর কবর থেকে মৃতদেহ উত্তোলন

শ্যামনগর উপজেলার উত্তর আটুলিয়া গ্রামের মোজাফ্ফর মোড়লের (৫৫) মৃতদেহ দাফনের সাত মাস পর কবর হতে উত্তোলন করা হয়েছে। সোমবার বেলা সাড়ে দশটার দিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ শহীদুল্লাহ, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদার উপস্থিতিতে মৃতদেহ কবর হতে তোলা হয়। স্বামীকে ও ত্যার অভিযোগ এনে স্ত্রী মনিরা খাতুনের উচ্চ আদালতে দায়েরকৃত রিভিশন মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশে ঐ মৃতদেহ কবর থেকে উত্তোলন করা হয়।

মৃত দাউদ মোড়লের ছেলে পেশায় দিনমজুর মোজাফ্ফর গত বছরের ৩১ আগষ্ট সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তির পরক্ষনে মারা যান।
নিহতের স্ত্রী মনিরা খাতুন জানান হাসান বাহিনী তার বসত ভিটা দখলে ব্যর্থ হয়ে সন্তানসহ তাদের স্বামী-স্ত্রীকে পিটিয়ে আহত করে। রাতে উল্টো মামলা দিয়ে এলাকা ছাড়া কওে মোজাফ্ফরসহ পরিবারের সকলকে। লুকিয়ে চিকিৎসা নেয়ার এক পর্যায়ে অবস্থার অবনতি হলে ৩১ আগষ্ট সাতক্ষীরা হাসপাতালে নেয়ার পরপরই তার স্বামীর মৃত্যু হয়। ঐ ঘটনায় তিনি বাদি হয়ে হাসান বাহিনীর ১২ সদস্যের বিরুদ্ধে মামলা করেন।

সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবি জিএম জাকির হায়দার জানান, সন্ত্রাসীদের হামলাসহ তার স্বামীর মৃত্যুর ঘটনায় মনিরা খাতুনের দায়ের করা জি আর ৩৩৪/২০ নং মামলা সুত্রে মৃতদেহ কবর থেকে উত্তোলনের আবেদন করা হয়। কিন্তু নিম্ম আদালতে আবেদন না মুঞ্জুর হলে উচ্চ আদালতে রিভিশন (মামলা নং ক্রিমিনাল রিভিমন ১৪৩/২০) মামলা করেন তিনি। শুনানী শেষে উচ্চ আদালতে আবেদন মঞ্জুরের পর গত ২৪ ফেব্রুয়ারী সাতক্ষীরা জজ কোর্টের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরিফুল ইসলাম মোজাফ্ফরের মৃতদেহ কবর থেকে উত্তোলনের আদেশ দেন।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের গাবুরায় ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে পানির ট্যাংক বিতরণ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দুর্যোগপ্রবণ গাবুরায় খাবার পানির সংকট মোকাবিলায় ৫০টি সুবিধাবঞ্চিত পরিবারকেবিস্তারিত পড়ুন

এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যার প্ররোচণারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে মৃত্যুঞ্জয় বাছাড় (২৯) নামে এক ফল ব্যবসায়ীরবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন
  • শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি
  • শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার