বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মায়ের সম্পত্তি রক্ষার দাবিতে দিনমজুর দুই ভাইয়ের সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় জালিয়াতির মাধ্যমে ভূয়া ওয়ারেশকাম সৃষ্টি করে দীর্ঘদিনের ভোগদখলীয় সম্পত্তি দখল করতে না পেরে শহরের ইটাগাছা গ্রামের প্রতারক রাবেয়া কর্তৃক মিথ্যো মামলায় জড়িয়ে দীনমজুর দুই ভাইকে হয়রানির অভিযোগ উঠেছে। সোমবার সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুূল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সদর উপজেলার বড়খামার গ্রামের মৃত. আকছেদ আলী গাজীর ছেলে দীনমজুর মোরশেদ আলী ও হাসান আলী এই অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে মোরশেদ আলী বলেন, আমরা দ্বীন মজুর। অতিকষ্টে জীবিকা নির্বাহ করে আসছি। আমাদের নানী সূর্য্যভান বিবি’র নামের ব্রহ্মরাজপুর মৌজায় ৬১১২ ও ৬১১০ দাগে মোট ২ একর ১৭ শতক সম্পত্তি আমাদের মাতা আজিমন নেছা প্রাপ্ত হন।

উক্ত সম্পত্তি আমাদের নানী সূর্য্যভান বিবি তার ফুফু থাকো বিবি‘র কাছ থেকে ওয়ারেশ সূত্রে প্রাপ্ত হন। থাকো বিবি’র কোন ওয়ারেশ না থাকায় আমাদের নানী ওই সম্পত্তির মালিক হন। সে সূত্রে দীর্ঘ ১৫০ বছরের ও অধিক সময় ধরে আমাদের নানা-নানীসহ আমরা সেখানে ঘরবাড়ি নির্মাণ করে ভোগদখল করে আসছি। অথচ সাতক্ষীরা শহরের ইটাগাছা গ্রামের মৃত. তমেজ উদ্দীনের স্ত্রী প্রতারক রাবেয়া খাতুন ভূয়া ওয়ারেশ কাম সৃষ্টির মাধ্যমে থাকো বিবি তার স্বামীর ফুফু ছিলো মর্মে দাবি করে ওই সম্পত্তি দখলের চক্রান্ত চালিয়ে যাচ্ছেন। মোরশেদ আলী ও হাসান আলী অভিযোগ করে বলেন, প্রতারক রাবেয়া অবৈধভাবে ওই সম্পত্তি দখলের উদ্দেশ্যে থানায়, আদালতে একের পর এক মিথ্যো মামলা দিয়ে আমাদের হয়রানি করছেন।

আদালতে রাবেয়ার উত্থাপন করা ওয়ারেশ কাম সনদটি ২০১২ সালে পৌর মেয়র আশরাফুল হকের তদন্তে ভূয়া প্রমাণিত হওয়ায় তিনি সেটি বাতিল করেন। উক্ত দাগের কিছু সম্পত্তি বিক্রিও করেছি। ক্রেতারা সেখানে বাড়ি নির্মাণ করে ভোগদখলে আছেন। বিক্রিত জমিতে একটি মসজিদও নির্মাণ করা হয়েছে। উক্ত সম্পত্তির সকল কাগজপত্র আমাদের পক্ষে রয়েছে। রাবেয়া খাতুনের দায়েরকৃত মামলায়ও আদালত আমাদের পক্ষে রায় দিয়েছেন। তারা বলেন, প্রতারক রাবেয়া খাতুন নিজের অপরাধ ঢাকতে আমরা ভ‚য়া ওয়ারেশ কাম সৃষ্টি করেছি মর্মে দাবি করে গত ৩ এপ্রিল সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অমাদের বিরুদ্ধে মিথ্যেচার করেছে। আমরা কোন ধরনের ভূমিদস্যুতার সাথে সম্পৃক্ত নই। আমাদের ফাঁসানোর জন্য কিছু নিরিহ মানুষের নামেও মিথ্যেচার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে রাবেয়া খাতুনের দেয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃতপক্ষে প্রতারক রাবেয়া খাতুন গংই জালিয়াতির মাধ্যমে ভ‚য়া ওয়ারেশ কাম সনদ সৃষ্টি করে আমাদের পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভাড়াটিয়া বাহিনী নিয়ে হটাৎ হটাৎ আমাদের বাড়িতে গিয়ে ভাংচুর করা ও বাড়ি থেকে তাড়িয়ে দেওয়াসহ খুন জখমের হুমকি দিয়ে যাচ্ছেন।

তারা দুই ভাই ওই প্রতারক রাবেয়া খাতুনের চক্রান্তের হাত থেকে তাদের মায়ের সম্পত্তি রক্ষা এবং নিজেদের জীবনের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা

সাতক্ষীরা সদর উপজেলার কুলতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির কক্ষের ছাদের একটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা রফিকুল ইসলাম

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ১১নং ঝাউডাঙ্গাবিস্তারিত পড়ুন

সাংবাদিক মনিরুল ইসলাম মিনির ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক এবং একুশে টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি জি,এমবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত, দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
  • তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র‍্যালি
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা
  • সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত
  • ভোমরা স্থলবন্দরের গার্ড সুপারভাইজার কালামের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মিছিল
  • চালক-পথচারীদের সচেতন করতে সাতক্ষীরায় বিআরটিএর রোড শো
  • নবারুণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ ফিরে পেলেন আব্দুল মালেক গাজী
  • সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের সচেতন করছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল