শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে করোনায় মৃত ব্যক্তির ভাইয়ের বাড়ি লকডাউন করলেন ইউপি চেয়ারম্যান

যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের মাগুরখালী গ্রামে করোনায় মৃত ব্যাক্তির ভাইয়ের বাড়ী লকডাউন করলেন মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন।

শুক্রবার সকালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন জানান, মাগুরখালী গ্রামের অজিত মল্লিকের ছেলে প্রবীর মল্লিক (৩৫) শনিবার করোনা আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি যশোর বসবাস করতেন। হঠাৎ শরীর অসুস্থ হলে যশোর সদর হাসপাতালে ভর্তি হয়ে সেখান থেকে ছাড়পত্র নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে করোনা পজেটিভ ধরা পড়ে। গত শনবার সন্ধায় চিকিৎসাধীন অবস্থায় খুলনা হাসপাতালে মারা যান। পার্শবর্তী শ্মশানে তাকে শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন করা হয়।

তিনি আরও জানান, মৃত প্রবীর মল্লিকের ভাই সমীর মল্লিক করোনায় আক্রান্ত সন্ধেহে গত বৃহস্পতিবার তার বাড়ী লাল পতকা টানিয়ে লকডাউন করা হয়। এবং ওই পরিবারটির মাঝে ৩০ কেজি চাল, ২ কেজি ডাল, ৩ টি সাবান, ২ বোতল জীবাণুমুক্তকারী হ্যান্ড রাব, তরিতরকারি সহ বিভিন্ন সহায়তা প্রদান করা হয়েছে।

কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আলমগীর হোসেন জানান, মঙ্গলকোট ইউনিয়নের মাগুরখালী গ্রামে করোনায় মৃত প্রবীর মল্লিকের ভাই সমীর মল্লিক শনিবার করোনা পরীক্ষার জন্য নমুনা দিবেন।

লকডাউন ও খাদ্য সহায়তা প্রদান কালে উপস্থিত ছিলেন, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের মেম্বর লুফর রহমান, মেম্বার জহির রায়হান, যুবলীগ নেতা মাহাবুবুর রহমানসহ গ্রামপুলিশগন।

একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতেবিস্তারিত পড়ুন

  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার
  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রাজগঞ্জের ‘নাবা’ তিন বিভাগেই প্রথম স্থান