মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খালেদার চিকিৎসায় ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন

হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সাত এবং তার ব্যক্তিগত তিন চিকিৎসকসহ ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ডা. এজেডএম জাহিদ হোসেন।

বুধবার (২৮ এপ্রিল) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, তার কিছু পরীক্ষা হয়েছে। কালকে (বৃহস্পতিবার) কিছু পরীক্ষা হবে। সেই রিপোর্টগুলো পর্যালোচনা করে ম্যাডামের (খালেদা জিয়া) চিকিৎসার প্ল্যান (পরিকল্পনা) সম্পন্ন হবে। এরপর ম্যাডামকে বাসায় আনার সিদ্ধান্ত হবে।

ডা. জাহিদ বলেন, ম্যাডামের অবস্থা স্ট্যাবল আছে। আমরা খুব আশাবাদী তিনি খুব দ্রুত বাসায় ফিরবেন। আজ মেডিকেল বোর্ড ম্যাডামের কিছু পরীক্ষা করেছে। তারা আরও কিছু পরীক্ষার সুপারিশ করেছে।

বুধবার রাতে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সিটি স্ক্যান, ইসিজি, ইকো প্রভৃতি হৃদরোগের পরীক্ষা হয়েছে উল্লেখ করে ডা. জাহিদ বলেন, এর আগে গত ১৫ এপ্রিল ম্যাডামের সিটি স্ক্যানে ফুসফুসে অত্যন্ত মিনিমাম (কম) সংক্রমণ ছিল। কিন্তু গতকালের সিটি স্ক্যানে বিন্দুমাত্র ইনভলভমেন্ট (সংক্রমণ) নেই। কাজেই এটা ভালো দিক।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ম্যাডামের করোনার কোনো উপসর্গ নেই। আপনার জানেন আন্তর্জাতিক নিয়মে আছে কারো করোনা আক্রান্তের দুই সপ্তাহ পার হলে তার থেকে অন্যরা সংক্রমিত হয় না। সেই হিসাবে ম্যাডামের ২০ দিন চলে। এখন ম্যাডামের অন্য চিকিৎসা চলছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসক আল মামুন, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান।

একই রকম সংবাদ সমূহ

বিভেদ-বিভাজন চলতে থাকলে শেখ হাসিনা তালি বাজাবে: রিজভী

ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর বিভেদ-বিভাজন চলতে থাকলে শেখ হাসিনা তালি বাজাবেন বলে মন্তব্যবিস্তারিত পড়ুন

হাসিনা দেশে আসলে কী পদক্ষেপ নেওয়া হবে, জানালেন নাহিদ

আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফবিস্তারিত পড়ুন

বিরোধীদল এখন নিষিদ্ধ আওয়ামী লীগের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভাষায় বিরোধীদল কথা বলা শুরু করেছে বলে মন্তব্যবিস্তারিত পড়ুন

  • আহত আলিফের প্রতি সহমর্মিতা জানিয়ে চোখে ব্যান্ডেজ পরে বক্তব্য দিলেন পাটওয়ারী
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বিগত ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির
  • স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম
  • যত দিন জামায়াতে ইসলামী থাকবে, তত দিন আওয়ামী লীগও থাকবে: ফরহাদ মজহার
  • রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি
  • চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগের আহ্বান তথ্যমন্ত্রীর
  • সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
  • কোনো নির্দিষ্ট দলের পকেটে গেলে তাদের অপকর্মের দায় সংখ্যালঘুদের নিতে হয়: নাহিদ ইসলাম
  • একাত্তর ও চব্বিশ কোনোটিকেই বিএনপি ছোট করে দেখে না : মির্জা ফখরুল
  • এমপি​ হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: আপিল বিভাগ