বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শুল্ক ফাঁকির অভিযোগে বেনাপোল বন্দরে আমদানিকৃত মাছভর্তি ভারতীয় ট্রাক আটক

শুল্কফাঁকির অভিযোগে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানিকৃত সামুদ্রিক মাছ ভর্তী একটি ভারতীয় ট্রাক আটক করেছে কাস্টমস সদস্যরা। তবে ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি কাস্টমস কতৃপক্ষ।

শুক্রবার দিবাগত গভীর রাতে বেনাপোল বন্দরের টিটিবি মাঠ থেকে ট্রাকটি আটক করা হয়। অবৈধ ভাবে আমদানিকৃত সামুদ্রিক মাছের আমদানি কারক যশোরের ফাইম এন্টারপ্রাইজ এবং পণ্য খালাসকারী সিএন্ডএফ এজেন্ট বেনাপোলের সানমুন এন্টারপ্রাইজ।

কাস্টমস সুত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে কোন এক সময় ভারত থেকে ডব্লিউ-বি ২৫ই-৪৮১৪ নাম্বারের একটি ট্রাক ২৫০ কাটুনে ৫ হাজার কেজি সামুদ্রিক মাছ নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করে। পরে ট্রাকটি নিয়ম অনুযায়ী কাগজ পত্রের আনুষ্ঠানিকতা ও সরকারের রাজস্ব পরিশোধ না করে বন্দরের টিটিবি মাঠে নিয়ে খালাস করছিল। এসময় খবর পেয়ে কাস্টমস সদস্যরা অভিযান চালালে চালকসহ অভিযুক্তরা পালিয়ে যায়। পরে ভারতীয় ট্রাকটি জব্দ করে কাস্টমস সদস্যরা।।

বেনাপোল কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম মাছবাহী ট্রাক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে জব্দকৃত মাছ নিলামে তোলা হয়েছে। আর যাতে কেউ এমন অপরাধ করতে সাহস না পায় তার জন্য অভিযুক্ত ব্যবসায়ীদের চিহ্নীত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এদিকে স্থানীয়রা জানান, বর্তমান সময়ে বন্দর ও কাস্টমসের বিভিন্ন নিরাপত্তা সংস্থার নজর এড়িয়ে শুল্ক ফাঁকি দিয়ে আমদানি পণ্য পাচার অনেকটা রহস্য জনক ঘটনা। মাছ পাচারকারীদের তথ্য থাকলেও মুখ খুলছেন না কর্মকর্তারা। সুবিধা নিয়ে অপরাধীকে বাঁচানোর চেষ্টা করছেন বলেও অনেকে অভিযোগ তোলেন। বার বার শুল্কফাঁকির ঘটনায় গত ৪ বছর ধরে বেনাপোল কাস্টমস হাউজ রাজস্ব বোর্ডের দেওয়া লক্ষ্য মাত্রা অর্জন করতে ব্যর্থ হচ্ছেন বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতেবিস্তারিত পড়ুন

  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার
  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রাজগঞ্জের ‘নাবা’ তিন বিভাগেই প্রথম স্থান